ভোলায় জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

এ.সি.ডি.অর্জুন
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী প্রতিটি জেলার উন্নয়ন অগ্রতি বা অবনতি সহ সকল বিষয় নিয়ে প্রতিমাসের মতো রবিবার(২০এপ্রিল’২৫) ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হল জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমন্বয় সভায় সভাপতিত্ব করেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
জেলার সবচেয়ে বড় এই সভার শুরুতে জেলা প্রশাসক সরকারি সকল দপ্তর প্রধানদের কাছে মার্চ’২৫ মাসের সভায় নেয়া সিদ্ধান্ত গুলোর অগ্রগতি বিষয়ে শুনেন এবং কাজের গুরুত্ব অনুসারে নিজের পরামর্শমুলক নির্দেশনা প্রদান করেন।
ভোলা জেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত সভায় জেলা প্রশাসক আজাদ জাহান ভোলা জেলার যেসব বিষয় গুলোর ওপর গুরুত্বারোপ করেন সেগুলো হলো পৌরসভার সকল রাস্তার সংস্কার কাজ দ্রুত শেষ করা,নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করা,চলমান মৎস্য অভিযানের সময় জেলেদের প্রনোদোনার চাল দ্রুত ও সঠিকভাবে বন্টন করা,ভোলা শহরে চলা অটো রিক্সা,সিএনজি ও মিশুক জাতীয় যানবাহনের সৃষ্ট যানজট নিয়ন্ত্রণে আনা ও একই নামে একাধিক জন্ম নিবন্ধন রোধ করা সহ বেশ কিছু বিষয়।
এসময় তিনি প্রতিটি ইউনিয়ন পরিষদের দার্য়ীত্বে থাকা প্রশাসকদের প্রতি কঠোর নজরদারি রাখার জন্য সংশ্লিষ্ট ইউএনওদের কঠোর নির্দেশনা প্রদান করে বলেন,”দিনরাত পরিশ্রম করেও বদনামের ভাগিদার হতে পারবোনা। প্রতিটি জেলে যেনো তাদের প্রাপ্য চাল সঠিক সময়ে সঠিক ভাবে পায় সেদিকে কঠোর নজরদারি রাখবেন”।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় ভোলা জেলার সার্বিক উন্নয়ন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)মোঃ সোহান সরকার,জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেবসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ,জেলা জামায়েত ইসলামীর সেক্রেটারী হারুন অর রশিদ সহ বিভিন্ন রাজনৈতিক নেত্রিবৃন্দসহ সংশ্লিষ্ট সদস্যগণ।
সভায় সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান সহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ ও জেলা প্রশাসনে কর্মরত সকল সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সহ সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিগণ। সভা শেষে চাকরি থাকা অবস্থায় মৃত্যু বরনকারী বেশ কয়েকজন সরকারি কর্মচারীর স্ত্রীদের হাতে সরকারি অনুদানের চেক প্রদান করেন জেলা প্রশাসক।

