শিরোনাম

ভোলায় প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

 

এ.সি.ডি.অর্জুন

“বাংলাদেশের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন প্রকল্প(২য় ফেজ)”চলমান রয়েছে ভোলা জেলার চরফ্যাশন ও তজুমদ্দিন উপজেলায়। শনিবার(২৪মে) ভোলায় অনুষ্ঠিত হলো পকল্পটি সম্পর্কে এক অবহিতকরণ সেমিনার।

ভোলা জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক ও সেমিনারের প্রধান অতিথি মোঃ আজাদ জাহান।

জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি বলেন,”ভোলা জেলার প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নের লক্ষে সরকার যে প্রকল্প হাতে নিয়েছে তা সফল হলে এই এলাকার প্রান্তিক পেশাজীবী মানুষের জীবনের উন্নতি ঘটবে”।

জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী মোঃ গোলাম কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে প্রকল্পটির ভালো-মন্দ বিষয়ে পরামর্শমুলক গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম,আইসিটি জেলা প্রোগ্রামার মোঃ আরিফুর রহমান,সাংবাদিক এ.সি.ডি.অর্জুন,গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রতিনিধি ও বিডিআরএম সংগঠনের সাধারন সম্পাদক স্বপন কুমার দে সহ বিভিন্ন পর্যায়ের অংশিজন।

সেমিনারের উন্মুক্ত আলোচনায় বক্তারা সকলেই প্রকল্পের  আওতাধীন  নাপিত,মুচি,জেলে,কামার,কুমার,তাঁতি,ডোম,হিজরাসহ সমাজের পিছিয়ে পরা ১০ রকমের প্রান্তিক পেশাজীবী জনগোষ্ঠির জীবনমান উন্নয়নে বিভিন্ন গঠনমুলক পরামর্শ ও মতামত প্রদান করেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারের শুরুতে প্রজেক্টরের মাধ্যমে চলমান প্রক্ল্পটি সম্পর্কে সকলের মধ্যে বিস্তারিত তুলে ধরেন শহর সমাজ সেবা কর্মকর্তা মোঃ মিরাজ আহমেদ।

এ সময় জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ,নারী নেত্রি খালেদা খানম,সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে আগত অতিথিগণ ও সমাজসেবা কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন