শিরোনাম

ভোলায় অনুষ্ঠিত হল মৎস্য সম্পদ উন্নয়ন প্রকল্প শীর্ষক আঞ্চলিক কর্মশালা

 

এ.সি.ডি.অর্জুন

বিদ্যমান সরকারি মৎস্য খামারসমূহের সক্ষমতা ও মৎস্য উদপাদন বৃদ্ধির লক্ষে অবকাঠামোগত উন্নয়ন শীর্ষক প্রকল্পের আওতায় ভোলায় অনুষ্ঠিত হল একটি আঞ্চলিক কর্মশালা।

ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব এর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন মৎস্য অধিদপ্তরের মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ বিভাগের উপপরিচালক মোঃ আহসান হাসিব খাঁন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “সরকারি মৎস্য খামারগুলোর উৎপাদন বৃদ্ধিসহ মৎস্য সম্পদের উন্নয়ন করাই এই প্রকল্পের মুল লক্ষ”।

প্রকল্পটির পরিচালক মোঃ মশিউর রহমান কর্তৃক মূল প্রবন্ধ উপস্থাপনার মাধ্যমে অনুষ্ঠিত কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন মৎস্য অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক(অতিঃদাঃ) মোঃ আনিসুজ্জামান ও বরিশাল বিভাগীয় মৎস্য পরিচালক এস এম আজাহারুল ইসলাম।

বুধবার(৩ সেপ্টেম্বর) দিন ব্যাপী চলা কর্মশালায়
চার বছর মেয়াদি প্রকল্পটি বাস্তবায়নে উপস্থিত সকল মৎস্য খামারি ও সাংবাদিক সহ সকলে মতামত ও পরামর্শ প্রদান করেন।

এ সময় প্রকল্পটির ভালোমন্দ দিক নিয়ে বিশেষ আলোচনায় অংশগ্রহণ করেন সাংবাদিক নজরুল হক অনু,ইউনুছ শরীফ,আলামিন শাহরিয়ার ও নেয়ামত উল্লাহ এবং বিভিন্ন পর্যায়ের বেশ কয়েকজন খামারীগণ।

বরিশাল বিভাগীয় মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম আকন্দ এর সঞ্চালনায় অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা মৎস্য দপ্তরের সিনিয়র সহকারী পরিচালক সমর কুমার বসাক।

উল্লেখ্য প্রায় পৌনে চারশ কোটি টাকার এই প্রকল্পটি বাস্তবায়ন হলে ভোলা সহ প্রকল্পের অধিভুক্ত সকল জেলার মৎস্য সম্পদের অভূত পূর্ব উন্নয়ন হবে বলে আশা করা যায়।

 

ফেসবুকে লাইক দিন