ভোলা সদর হাসপাতালের পরিবেশ রক্ষায় পরিস্কারকরণ কার্যক্রমে পরিবেশ অধিদপ্তর

এ.সি.ডি.অর্জুন
মাটি,পানি,বায়ু ও শব্দ দূষণ,সিঙ্গেল ইউজ প্লাস্টিক,বর্জ্য ব্যবস্থাপনা এবং জীববৈচিত্র সংরক্ষণের গুরুত্ব বিষয়ে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে ভোলা সদর হাসপাতালে অনুষ্ঠিত হল এক পরিস্কারকরণ কর্মসুচি।
বৃহস্পতিবার(১৬ অক্টোবর) কর্মসুচি উপলক্ষে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য রেলি। জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল ও সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম ও হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ তৈয়বুর রহমান অংশগ্রহণকৃত রেলিটি হাসপাতাল চত্বর প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়।
পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়ার সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত কার্যসুচির রেলী পরবর্তী শুরু হয় মূল কাজ পরিস্কারকরণ কার্যক্রম।

ভোলা জেলা প্রশাসন,সিভিল সার্জন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ আয়োজিত কর্মসূচিতে সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম,এডিএম অনিন্দ্য মন্ডল,হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ তৈয়বুর রহমান ও পরিবেশের এডি তোতা মিয়া নিজ হাতে হাসপাতাল চত্বরের ময়লা আবর্জনা পরিস্কার করার মাধ্যমে সকলকে পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশে উৎসাহিত করেন।
এসময় এস সংক্ষিপ্ত বক্তব্যে তারা উভয়ই বলেন,হাসপাতালটি পরিস্কার পরিচ্ছন্ন রাখলে রোগিরা যেমন শান্তি পাবেন তেমনি ডেঙ্গু,ম্যালেরিয়া,চিকনবুনিয়া সহ নানান রোগও প্রতিরোধ হবে। তাই কেউ আবর্জনা হাসপাতালের এদিক সেদিক না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলুন। হাসপাতালের পরিবেশ ভালো রাখুন”।
দিন ব্যাপী চলা পরিচ্ছন্নতা কাজে সার্বিক সহযোগিতা করেন স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন,যুব শক্তি ফাউন্ডেশন,পরিবেশ ক্লাব,জাগরণ ফাউন্ডেশন,ইয়ুত নেটওয়ার্ক ফর ডেভেলপমেন্ট ও আমরা ভোলাবাসীর প্রায় ৫০ জন সদস্য।
একই দিনে ভোলা সরকারি স্কুল মাঠেও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। পরিচ্ছন্নতা শেষে তোতা মিয়া বলেন, “ভোলার পরিবেশ রক্ষায় এরুপ কার্যক্রম অব্যাহত থাকবে”।

