যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক পরিদর্শন করলেন ভোলা যুব প্রশিক্ষণ কেন্দ্র

এ.সি.ডি.অর্জুন
বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আওতাধীন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডঃ গাজী মোঃ সাইফুজ্জামান ভেলা যুব প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শণ করেন।
শনিবার(১৮ অক্টোবর) ভোলা সদর উপজেলাধীন বাংলাবাজারে অবস্থিত যুব প্রশিক্ষণ কেন্দ্রের সকল কিছু পরিদর্শণ শেষে ভোলা যুবউন্নয়নে কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী ও প্রশিক্ষনার্থীদের সাথে এক মতবিনিময় সভা মিলিত হন ডিজি সাইফুজ্জান।
যুব উন্নয়ন অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের উপ পরিচালক মোঃ রোকন উদ্দিন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত সকল কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশ্যে প্রধান অতিথি সাইফুজ্জামান বলেন,”আপনারা দেশের যুবশক্তিকে প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে যত প্রকার সহযোগিতা প্রয়োজন অধিদপ্তরের পক্ষ থেকে তার সবই দেয়া হবে”।
যুব প্রশিক্ষণ কেন্দ্রের কমিউনিটি ডেভেলপমেন্ট অফিসার মোঃ আব্দুর রাজ্জাক এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ বিভাগের পরিচালক(যুগ্ন সচিব) মোঃ মানিকহার রহমান ও উপপরিচালক (প্রশাসন)মোঃ সেলিমুল ইসলাম।
যুব প্রশিক্ষণ কেন্দ্রের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বক্তারা সকলেই দক্ষ যুবশক্তি উন্নয়নে গুরুত্বারোপ করেন।
পরিদর্শণকালে মহাপরিচালক যুব প্রশিক্ষণ কেন্দ্রে একটি গাছের চারা রোপন করেন। উল্লেখ্য ২ দিনের সরকারি সফরে ভোলায় আসেন ডিজি সাইফুজ্জামান।
এ সময় যুব উন্নয়ন অধিদপ্তর,ভোলার সহকারী পরিচালক মোকাদ্দেস আলী,সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার তুষার কান্তি দে ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো অর্ডিনেটর রাজিয়া খাতুন সহ সকল প্রশিক্ষকগণ উপস্থিত ছিলেন।

