শিরোনাম

ভোলায় আত্নকর্মীদের সাথে মতবিনিময় করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক

 

এ.সি.ডি.অর্জুন

“প্রযুক্তি নির্ভর যুব শক্তি বহুপাক্ষিক অংশিদারিত্বে অগ্রগতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভেলায় যুব প্রশিক্ষণার্থী,আত্নকর্মী ও যুব সংগঠকদের সাথে মতবিনিময় সভা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ডঃ গাজী মোঃ সাইফুজ্জামান।

যুব উন্নয়ন অধিদপ্তরের ভোলা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রোকন উদ্দিন ভুঁইয়ার স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত সকল আত্নকর্মীদের উদ্দেশ্যে প্রধান অতিথি সাইফুজ্জামান বলেন,

“১৯৮১ সাল থেকে এই পর্যন্ত যুব উন্নয়ন অধিদপ্তর ৭৫ লক্ষ যুব প্রশিক্ষাণার্থীদের প্রশিক্ষণ দিয়েছে। যার মধ্যে ২৫ লক্ষ লোক আত্নকর্মসংস্থান করতে সক্ষম হয়েছে। ডিডি বলেন,দেশের যুবশক্তিকে প্রযুক্তিতে দক্ষ করে গড়ে তুলতে যত প্রকার সহযোগিতা প্রয়োজন অধিদপ্তরের পক্ষ থেকে তার সবই দেয়া হচ্ছে”।

ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর সভাপতিত্বে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তিনি জরুরী কাজে ব্যস্ত থাকায় স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অর্থ বিভাগের পরিচালক ও যুগ্ন সচিব মোঃ মানিকহার রহমান।

তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলার যুব উন্নয়ন কর্মকর্তা ও বেশ কয়েকজন আত্নকর্মী ও যুবসংগঠক। এ সময় যুবসংগঠক ও আত্নকর্মীগণ ভোলার প্রতিটি ইউনিয়নে যুবপ্রশিক্ষণ কেন্দ্র স্থাপন এবং মৎস্য প্রশিক্ষক নিয়োগের প্রস্তাব করেন।

রবিবার(১৯অক্টোবর) সকাল ১১টায় জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক (প্রশাসন)মোঃ সেলিমুল ইসলাম,ভোলার সহকারী পরিচালক মোকাদ্দেস আলী,সদর উপজেলা যুব উন্নয়ন অফিসার তুষার কান্তি দে,চরফ্যাশন উপজেলা কর্মকর্তা ফিদা হাসানসহ সকল কর্মকর্তা ও যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো অর্ডিনেটর রাজিয়া খাতুন সহ সকল প্রশিক্ষকগণ।

ফেসবুকে লাইক দিন