ভোলায় জেলা তথ্য অফিস এক নারী সমাবেশ করল দারুল হাদিস কামিল মাদ্রাসায়

নিরপেক্ষঃ
তারুণ্যনির্ভর,উন্নত,সমৃদ্ধ,বৈষম্যহীন রাষ্ট্র ও জাতি গঠন,তথ্য অধিকার আইন,মাদক, বাল্যবিবাহ,গুজব নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ে ভোলা দারুল হাদিস কামিল(স্নাতকোত্তর) মাদ্রাসায় এক নারী সমাবেশ ও মতবিনিময় সভা করে জেলা তথ্য অফিস।
বুধবার(২২অক্টোবর) ২০২৫ -২৬ অর্থবছরের ২য় প্রান্তিকে(অক্টোবর-ডিসেম্বর’২৫) অনুষ্ঠিত ভোলা পৌরসভার ৬নং ওয়ার্ডস্থ মাদ্রাসার সমাবেশে প্রধান অতিথি হিসেবে(ভার্চুয়ালি) উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবদুল জলিল।
ভোলা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আবুল বাশার মোঃ আবদুর রহিম,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন ও মাদ্রাসাটির উপাধ্যক্ষ মোঃ মোবাশ্বিরুল হক নাঈম।
জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তারা টাইফয়েড ভ্যাকসিনেশন,নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ,গুজব,অপপ্রচার প্রতিরোধ,নারীর অধিকার,নারী শিক্ষা,নারীর ক্ষমতায়ন,নারীর সামাজিক নিরাপত্তা কর্মসূচীসমূহ,বাল্যবিবাহ,যৌতুকের অভিশাপ, পরিবেশ সুরক্ষা ও দুর্যোগকালীন নারী ও শিশুর বিকাশজনিত সচেতনতা,জেন্ডার সমতা, নিরাপদ মাতৃত্ব,ইভটিজিং,অতিরিক্ত স্মার্ট ফোন ব্যবহারের কুফল,নারী-পুরুষের অধিকার সমতা, পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সমসাময়িক বিভিন্ন জনগুরুত্বপূর্ণ বিষয়ে সচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।
প্রায় দুই শতাধিক নারীর উপস্থিতিতে অনুষ্ঠিত নারী সমাবেশের শুরুতে টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন-২০২৫ এর রেজিষ্ট্রেশনসহ টাইফয়েড বিষয়ক সচেতনতামূলক চলচ্চিত্র এবং নারী ও শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধ বিষয়ক একটি চলচ্চিত্র প্রদর্শন করে জেলা তথ্য অফিস।

