ভোলার চরফ্যাশনে ‘বেতুয়া নদী বন্দর টার্মিনাল ভবন’ উদ্বোধন করলেন নৌপরিবহন উপদেষ্টা

এ.সি.ডি.অর্জুন
ভেলা জেলার চরফ্যাশন উপজেলাধীন বেতুয়া বন্দরে নবনির্মিত আধুনিক ‘বেতুয়া নদী বন্দর টার্মিনাল ভবন’ উদ্বোধন করলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রনালয়ের উপদেষ্টা ব্রিগেঃ জেনারেল ডক্টর এম সাখাওয়াত হোসেন।
সোমবার(২৭ অক্টোবর’২৫) দুপুর ১২ টায় দোয়া ও মোনাজাতের মাধ্যমে ফলক উন্মোচনের পর আনুষ্ঠানিক ঘোষনার মাধ্যমে বেতুয়া টার্মিনালের উদ্বোধন করেন নৌপরিবহন উপদেষ্টা।
চরফ্যাশনের জামাই ও মনপুরার নাতি সাখাওয়াত হোসেন উদ্বোধনী ভাষণে প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত স্থানীয় লোকদের উদ্দেশ্যে বলেন,”বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রনালয় কর্তৃক এই টার্মিনালটি নির্মান করা হলেও এটি আপনাদেরই সম্পদ। তাই আপনারাই এর যত্ন করতে হবে। কেননা চরফ্যাশন একটি নদী বেস্টিত এলাকা। তাই এখানকার মানুষের অত্যন্ত প্রয়োজনীয় এই নদী বন্দর টার্মিনালটি দেশের সবচেয়ে সুন্দর ও আকর্ষনীয় করে তৈরি করা হয়েছে। আশা করি এই টার্মিনালের মাধ্যমে অত্র এলাকার মানুষ স্বাচ্ছন্দে নদী পথে যাতায়াত করতে পারবে”।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ এর চেয়ারম্যান কমোডোর আরিফ আহমেদ মোস্তফা ও চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার রাসনা সারমিন মিথি।
এ সময় নৌপরিবহন মন্ত্রনালয় ও বিআইডব্লিউটিএ’র উর্ধতন ও সংশ্লিষ্ট কর্মকর্তাগণ,বেতুয়া নদী বন্দরের সহকারী পরিচালক মোঃ শহিদুল ইসলাম ও ভোলা নদী বন্দরের সহকারী পরিচালক শহিদুল ইসলাম খান সহ সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি দপ্তরের আমন্ত্রিত অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য নতুন এই টার্মিনালটি নির্মানে ৫কোটি ৭০ লক্ষা টাকা ব্যায় হয়েছে বলে জানান কর্তৃপক্ষ।

