ভোলা পৌরসভাকে ১টি ডাম্পিং গাড়ি উপহার দিল গ্রামীণ জন উন্নয়ন সংস্থা

এ.সি.ডি.অর্জুন
ভোলা জেলার সর্ববৃহৎ বেসরকারি সংস্থা গ্রামীণ জন উন্নয়ণ সংস্খার পক্ষ থেকে ভোলা পৌরসভাকে ২৮ লাখ টাকা মূল্যের একটি ডাম্পিং গাড়ি উপহার দিলেন সংস্থাটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন।
বুধবার(১৯ নভেম্বর) দুপুরে এ উপলক্ষে অনুষ্ঠিত হয় একটি অনারস্বর গাড়ি হস্তান্তর অনুষ্ঠান। ভোলা পৌরসভা কার্যালয়ে অনুষ্ঠিত গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের উপসচিব ও ভোলা জেলা প্রশাসনের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক এবং ভোলা পৌরসভার প্রশাসক মোঃ মিজানুর রহমান।
পৌরসভার বড় উপকারার্থে গাড়িটি গ্রহণ কালে এক সংক্ষিপ্ত বক্তব্যে পৌর প্রশাসক মিজান বলেন,”ভোলা পৌরসভার ৩টি ময়লা বহনকারী গাড়ি দুবৃত্তরা পুরে ফেলার পর শহরের ময়লা পরিস্কারের ক্ষেত্রে আমরা যখন বড় একটি সমস্যায় পরেছিলাম ঠিক তখনই সাহায্যের হাত নিয়ে আমাদের পাশে দাড়াল গ্রামীণ জন উন্নয়ন সংস্থা। তিনি বলেন, সংস্থাটির প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক জাকির হোসেন মহিন সত্যিকারের একজন উদার চিত্তের সমাজ সেবক। ভোলা পৌরসভার বাসিন্দাদের মধ্যে অনেক বিত্তবান আছেন। আমি সেসব বিত্তবানদেরকেও পৌরসভার এই বিপদের সময় মহিন সাহেবের মত করে আমাদের পাশে দাড়ানোর আহবান করছি”।
অন্যদিকে জাকির হোসেন মহিন বলেন,”আমি ভোলা পৌরসভার একজন বাসিন্দা এবং এই শহরের সন্তান। তাই আমার দায়িত্ববোধ থেকেই ভোলা পৌরসভাকে আমার সংস্থার পক্ষ থেকে এই গাড়িটি দিলাম। আমি মনে করি ভোলা পৌরসভার অন্যান্য বিত্তবানেরাও পৌরসভাকে সহযোগিতা করা উচিৎ”।
এসময় অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোঃ শামীম হাসান,সাবেক নির্বাহী প্রকৌশলী মোঃ জসীম উদ্দিন আরজু,প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ ও গ্রামীণ জন উন্নয়ন সংস্থার পরিচালক(অর্থ) মোঃ মোস্তফা কামাল।
অনুষ্ঠানে জাকির হোসেন মহিনকে পৌরসভার পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জ্ঞাপন করেন পৌরপ্রশাসক মিজানুর রহমান।
এ সময় পৌরসভার সহকারি প্রকৌশলী নুর আল আজাদ ও সমাজ উন্নয়ন কর্মকর্তা মোঃ জাহিদ হোসেন সহ সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

