শিরোনাম

ভোলায় অনুষ্ঠিত হল নতুন ডিসি ডাঃ শামীম রহমান এর সভাপতিত্বে প্রথম জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা

 

এ.সি.ডি.অর্জুন

প্রতি মাসে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হলেও বৃহস্পতিবার(২০ নভেম্বর’২৫)অনুষ্ঠিত সমন্বয় সভাটি ছিল একটু অতিরিক্ত গুরুত্বপূর্ণ।

অর্থাৎ মঙ্গলবার(১৮ নভেম্বর)জেলা প্রশাসক হিসেবে ডাঃ শামীম রহমান ভোলায় যোগদান করেই বৃহস্পতিবার মিলিত হলেন ভোলা জেলায় কর্মরত সকল সরকারি দপ্তর প্রধান ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে।

সকাল সারে ১০ টায় অনুষ্ঠিত সভার শুরুতেই নবাগত জেলা প্রশাসক ডাঃ শামীম সকলের কাছে নিজের পরিচয় ব্যক্ত করেন এবং উপস্থিত সকল সদস্যের পরিচয় সম্পর্কে অবহিত হন।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ বেলাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় নতুন ডিসির কাছে ভোলা জেলার উন্নয়ন এবং সমস্যা ও সম্ভাবনার বিভিন্ন চিত্র তুলে ধরেন সকল দপ্তর প্রধানগণ।

ডিসি শামীম সকলের কথা শুনে ভোলা জেলার উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার পরামর্শ প্রদান করেন এবং এই জেলার মানুষের সার্বিক উন্নয়নে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।

দুপুর প্রায় ১টা পর্যন্ত চলা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শরীফুল হক,সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী,স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান,সদর হাসপাতালের তত্বাবধায়ক ডাঃ মোঃ তৈয়বুর রহমান,জেলা শিক্ষা অফিসার(অতিঃদাঃ) মোঃ আজাহারুল হক এবং সকল রাজনৈতিক দলের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সকল উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন