শিরোনাম

পিইডিপি-৪ প্রকল্প সমাপ্তির কৌশল নির্ধারনে ভোলায় সেমিনার করলেন প্রাথমিক ও গণশিক্ষা শিক্ষা উপদেষ্টা

 

এ.সি.ডি.অর্জুন

ভোলায় অনুষ্ঠিত হল পিইডিপি-৪ ও চাহিদাভিত্তিক সরকারি প্রাথমিক বিদ্যালয় উন্নয়ন প্রকল্প(১ম পর্যায়)শীর্ষক প্রকল্পের আওতায় নির্মানাধিন ভবন,সীমানা প্রাচীর,ওয়াশব্লক,ডিপ টিউবওয়েল স্থাপন এবং আসবাবপত্র সরবরাহের চলমান কাজ সমাপ্তির কৌশল নির্ধারন বিষয়ক এক সেমিনার।

শনিবার(২৯ নভেম্বর’২৪) সকাল সারে ৯টায় শুরু হওয়া সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রানালয়ের উপদেষ্টা অধ্যাপক ডাঃ বিধান রঞ্জন রায় পোদ্দার।

ভোলার নবাগত জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের এই সেমিনারের শুরুতে ভোলা জেলায় চলমান পিইডিপি-৪ এর আওতাধিন কাজের অগ্রগতি এবং সমস্যা ও সমাধান বিষয়ে ভোলা জেলার সকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং এলজিইডির সংশ্লিষ্ট প্রকৌশলীদের দেয়া তথ্য শ্রবণ করেন উপদেষ্টা।

প্রকল্পটির পরিচালক মিরাজুল ইসলাম উকিল এর সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি বলেন,”অন্যান্য জেলা থেকে ভোলা জেলার কাজের অগ্রগতি ভালো। তবে যেটুকু কাজ বাকী আছে তা খুব দ্রুত শেষ করতেই হবে। অন্যথায় টাকা পাওয়া যাবেনা। কেননা এই কাজের মেয়াদ আর বৃদ্ধি করা হবেনা”।

দিন ব্যাপী অনুষ্ঠিত সেমিনারে প্রকল্পটির সার্বিক দিক নিয়ে বিশেষে অতিথি হিসেবে বিস্তারিত আলোচনা করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ আতিকুর রহমান।

ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সেমিনারে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের বরিশাল বিভাগীয় উপপরিচালক নিলুফার ইয়াছমিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ,ভোলা এর নির্বাহী প্রকৌশলী মোঃ এমদাদুল হক, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এস এম মাহমুদুর রহমান,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম,সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অসীম প্রসাদ বিশ্বাস ও সদর উপজেলা প্রকৌশলী মোঃ ফজলুর রহমান সহ ভোলা জেলার সকল উপজেলা এবং ঢাকা ও বরিশাল থেকে আগত সংশ্লিষ্ট কর্মকর্তা বৃন্দ।

ফেসবুকে লাইক দিন