শিরোনাম

ভোলায় অনুষ্ঠিত হলো বিনামূল্যে আইনি সহায়তা বিষয়ক সেমিনার

“বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ, বিনা মুল্যে আইনি সহায়তার দ্বার উন্মোচন” এই স্লোগানকে সামনে রেখে সোমবার (৫ ফেব্রুয়ারি) ভোলা সদর উপজেলার বাংলাবাজার ফাতেমা খানম কলেজে অনুষ্ঠিত হলো সরকারি আইনগত সহায়তা বিষয়ক এক সেমিনার। দেশের দুস্থ ও অসহায় বিচার প্রার্থীদেরকে বিনামূল্যে আইনি সহায়তা প্রদান বিষয়ে জনসচেতনতা বিষয়ক সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিক ছিলেন ভোলা জেলা লিগ্যাল এইড অফিসার সাব্বির মোঃ খালিদ।

কলেজের অধ্যক্ষ মোঃ হারুন অর রশিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে সরকারি খরচে অর্থাৎ বিনামূল্যে আইনি সহায়তা প্রদান বিষয়ে অদিকতর জনসচেতনতামুলক বক্তব্য প্রদান করেন প্রদান অতিথি ও বিশেষ অতিথিগণ। প্রায় ৩ শতাধিক ছাত্র-ছাত্রী ও কলেজের সকল শিক্ষক মন্ডলির উপস্থিতিতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা জজ আদালতের সহকারী জজ মোঃ ফজলে রাব্বি ও হযরত আলী এবং কলেজটির গভর্নিং বডির সদস্য মোঃ শফিকুল ইসলাম।

পবিত্র কোরান তেলাওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া সেমিনারে বক্তাগণ বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ব জাতীয় লিগ্যাল এইড বা বিনামূল্যে আইনি সহায়তার তথ্য সকলের মধ্যে পৌঁছে দেয়ার লক্ষে সকল শিক্ষার্থীদেরকে উৎসাহ প্রদান করা হয়। সেমিনারের শেষ দিকে লিগ্যাল এইড বিষয়ে উপস্থিত সকল শিক্ষার্থীর মাঝে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং লিগ্যাল এইড বিষয়ক জ্ঞানঅর্জনে সঠিক উত্তরদাতা ৬ জন বিজয়ীর হাতে লিগ্যাল এইড বিষয়ক ৬ টি মূল্যবান বই পুরস্কার প্রদান করেন অতিথি বৃন্দ।

সকাল ১১ টা থেকে শুরু হয়ে প্রায় ৩ ঘন্টা যাবত চলা সেমিনারে কলেজের সকল শিক্ষক ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন