পুনঃগঠিত হলো পিডিবিএফ এমপ্লয়ীজ ইউনিয়ন(সিবিএ)এর ভোলা আঞ্চলিক কমিটি

দেশের অন্যান্য পেশার মতো পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন (পিডিবিএফ) এ কর্মরত সকল কর্মচারীদেরও রয়েছে একটি জাতীয় সংগঠন। সংগঠনটির মুল কাজ হলো সারাদেশের পিডিবিএফ অফিসে কর্মরত কর্মচারীদের অধিকার ও স্বার্থ রক্ষায় সর্বদা সচেষ্ট থাকা এবং তাদের কল্যানে কাজ করা। তারই অংশ হিসেবে সংগঠনটির ভোলা আঞ্চলিক কমিটির মেয়াদ উত্তির্নের পর গঠিত হলো নতুন কমিটি।
শনিবার(৩ ফেব্রুয়ারী’২৪) পিডিবিএফ এমপ্লয়ীজ ইউনিয়ন(সিবিএ) এর ভোলা আঞ্চলিক কমিটির বিশেষ সাধারন সভার মাধ্যমে নতুন কমিটি ঘোষনা করেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ। ভোলা জেলা পরিষদের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি তাপস কান্তি চন্দ ও প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ নজরুল ইসলাম।
ভোলা আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর ঢালী এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মোঃ কামরুল হাসান, সাংগঠনিক সম্পাদক মোঃ নাছির উদ্দিন, বিশেষ অতিথি ভোলা জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ ফারুক, পৌরলীগ নেতা রফিকুল ইসলাম টুটুল, সাংবাদিক এ.সি.ডি.অর্জুন, নবগঠিত কমিটির সাধারন সম্পাদক মোঃ রমিজ উদ্দিন ও ভোলা জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ।

কেন্দ্রীয় নেতারা সকলেই পিডিবিএফ এ দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিগ্রহণ এবং বিভিন্ন কর্মীবান্ধব উদ্যোগ গ্রহণ করায় বর্তমান পিডিবিএফ এর ব্যবস্থাপনা পরিচালক মুহম্মদ মুউদুদউর রশীদ সফদার এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং কর্মরত সকল কর্মচারীদের নেয্য অধিকার আদায়ে সর্বোচ্চ গুরুত্ব দেয়ার কথা ব্যক্ত করেন ও যেকোন ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহবান জানান। পবিত্র কোরান তেলাওয়াত পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া বিশেষ সভাটি সঞ্চালনা করেন নবগঠিত কমিটির সভাপতি আব্দুল হাই।
সভা শুরুর আগে মঞ্চে আসনগ্রহণকৃত সকল অতিথিকে ফুল দিয়ে বরন করে নেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। দিন ব্যাপী অনুষ্ঠিত সভারর শেষ দিকে মোঃ আব্দুল হাইকে সভাপতি এবং মোঃ রমিজ উদ্দিনকে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ভোলা অঞ্চলের নতুন কমিটি ঘোষনা করেন কেন্দ্রীয় কমিটির নেতা মোঃ নজরুল ইসলাম। এ সময় ভোলা জেলার বিভিন্ন উপজেলায় পিডিবিএফ এ কর্মরত সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
