ভোলায় নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ব্যবসায়ীর অর্থদন্ডসহ পলিথিন জব্দ

এ.সি.ডি.অর্জুন: নিরপেক্ষ
ভোলা শহরের মনোহরি পট্টিতে সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। নিয়মিত অভিযানের অংশ হিসেবে রবিবার(২৯ ডিসেম্বর’২৪) পরিচালিত অভিযানে মোবাইল কোর্টে নেতৃত্ব প্রদান করেন ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন।
পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়ার প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট মনোহারি পট্টিতে অবস্থিত মেসার্স বিল্লাল স্টোর এর প্রতিনিধি ফজলে রাব্বিকে নিষিদ্ধ পলিথিন ব্যাগ বিক্রির অপরাধে নগদ ২০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন এবং তার দোকানে থাকা প্রায় ৯৩ কেজি পলিথিন জব্দ করেন। এ সময় মোবাইল কোর্টকে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা করেন ভোলা সদর থানার একদল পুলিশ সদস্য।
