শিরোনাম

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো তারুণ্যের উৎসব

এ.সি.ডি.অর্জুন

“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় শুরু হলো মাস ব্যাপী তারুণ্যের উৎসব-২০২৫। বুধবার(১ জানুয়ারী’২৫) সকাল ১০ টায় বেলুন উড়িয়ে বর্ণাঢ্য এই আয়োজনের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। ব্যাতিক্রমী উৎসবটি উপলক্ষে ভোলা জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে বের হয় একটি বর্ণাঢ্য রেলি। ডিসি আজাদ জাহান এর নেতৃত্বে অনুষ্ঠিত রেলিটি জেলা প্রশাসক প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে যাত্রাস্থানে এসে শেষ হয়। সরকারি বিভিন্ন দপ্তর প্রধান ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত রেলি শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক আজাদ বলেন, “আমাদের তরুণ তথা যুব সমাজকে দেশ গড়ার কাজে সম্পৃক্ত করার লক্ষে আজ সারা দেশের ন্যায় ভোলায়ও শুরু হলো তারুণ্যের উৎসব-২০২৫।

এ উপলক্ষে ভোলায় তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা, বই মেলা, তরণদের অংশগ্রহণে বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকান্ড, ক্রীড়া প্রতিযোগিতা, জুলাই বিপ্লবের চিত্র প্রদর্শনী,পরিবেশ দূষণ রোধে সচেতনতামূলক কার্যক্রম, বিদ্যালয় পরিচ্ছনতা ও স্বাস্থ্য সেবা কার্যক্রম,চিত্রাংকণ প্রকিযোগিতা, যুব সমাবেশ,আলোচনা সভা, গণমাধ্যমে সামাজিক সচেতনতামূলক প্রচার,স্কিল প্রতিযোগিতা ইত্যাদি আয়োজনের ব্যবস্থা করা হয়েছে।

ডিসি বলেন,আমি আশা করি ভোলার সকল শ্রেনী পেশার মানুষ জেলা প্রশাসনের এ সকল আয়োজনে সহযোগিতা করবেন”। নতুন বাংলাদেশ গড়ার লক্ষে শুরু হওয়া উৎসবের উদ্বোধনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম, এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলীল, অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) আছাদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মনজুর হোসেন, সদর উপজেলার নির্বাহী অফিসার সজল চন্দ্র শীল, আনসার ভিডিপির জেলা কমান্ড্যান্ট এ বি এম ফরহাদ, এনডিনি সামছুজ্জামান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন, জেলা শিক্ষা অফিসার খন্দকার ফোরকান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম,জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম,যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক, ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোঃ মাকসুদুর রহমান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোঃ ইকবাল হোসেন, জেলা শিশু একাডেমি কর্মকর্তা মুঃ আখতার হোসেন, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া, ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোঃ লিটন আহমেদ,জেলা বিএনপির যুগ্ন সদস্য সচিব মোঃ সোপান ও জেলা প্রশাসনসহ সরকারি বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ

ফেসবুকে লাইক দিন