শিরোনাম

ভোলায় বিশ্ব কুষ্ট দিবস উদযাপিত

 

এ.সি.ডি.অর্জুন

“ঐক্যবদ্ধ কাজ করি,কুষ্ট মুক্ত দেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপিত হলো বিশ্ব কুষ্ট দিবস-২০২৫। রবিবার(২৬ জানুয়ারি) দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় শুরু হয় একটি বর্ণাঢ্য রেলি। ভোলার সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম এর নেতৃত্বে অনুষ্ঠিত রেলিটি ভোলা সদর হাসপাতালের পুরো চত্বর প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়।

ভোলা সদর হাসপাতালের সেবক-সেবিকা ও হীড বাংলাদেশের কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে অনুষ্ঠিত রেলি শেষে দিবটি উপলক্ষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। বেসরকারি সংস্থা হীড বাংলাদেশ ও দি লেপ্রসি মিশন ইন্টার ন্যাশনাল বাংলাদেশ এর আর্থীক ও কারিগরি সহযোগিতায় পালিত কুষ্ট দিবসের তাৎপর্য তুলে ধরেন আয়োজনের প্রধান অতিথি ডাঃ মনিরুল ইসলাম। তিনি তার বক্তব্যে কুষ্ট রোগের সহজ চিকিৎসা ও সুস্থতার কথাগুলো বিস্তারিত উল্লেখ করেন।

ভোলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনার পূর্বে রোগটির সুচিকিৎসা ও দেশে প্রচলিত সরকারি-বেসরকারি সুবিধাগুলো প্রজেক্টরের মাধ্যমে সকলের মাঝে তুলে ধরেন হীড বাংলাদেশের ভোলা জেলার আঞ্চলিক ব্যবস্থাপক মারিও মুক্তি মন্ডল।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হীড বাংলাদেশের শাখা ব্যবস্থাপক অনুপম চন্দ্র দে, সাংবাদিক অর্জুন ও সরকারি-বেসরকারি বভিন্ন সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

ফেসবুকে লাইক দিন