ভোলায় জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপিত

এ.সি.ডি অর্জুন
“সমৃদ্ধ হোক গ্রন্থাগার এই আমাদের অঙ্গীকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হলো জাতীয় গ্রন্থাগার দিবস-২০২৫। বুধবার(৫ ফেব্রুয়ারী) দিবসটি উপলক্ষে সকাল সারে ১০ টায় অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য রেলি। পাঠক ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণে অনুষ্ঠিত রেলিটি ভোলা জেলা সরকারি গ্রন্থাগার প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়।
ব্যানার প্লাকার্ড হাতে নিয়ে স্লোগান সম্বলিত রেলি শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। জেলা লাইব্রেরীয়ান মোঃ সবুজ খান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় গ্রহন্থাগার দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোবাশ্বের আলম। তিনি তার বক্তব্যে বই পড়াকে উৎসাহিত করেন। মশিউর রহমান পিংকুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার ও জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নূরনবী।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট যায়েদ হোছাইন এবং বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ। অনুষ্ঠানের শেষ ভাগে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিশুদের মধ্যে প্রথম দ্বিতী তৃতীয় স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি গণ।

উল্লেখ্য ১৯৫৩ সালের ৫ ফেব্রুয়ারী ঢাকা বিশ্ব বিদ্যালয়ে প্রথম গ্রন্থাগার চালু হওয়ার পর থেকে প্রতি বছর এই দিনটিকে সরকার জাতীয় গ্রন্থাগার দিবস হিসেবে উদযাপন করে আসছে।
