ভোলায় জাতীয় ভোটার দিবস উদযাপিত

এ.সি.ডি অর্জুন
“তোমার আমার বাংলাদেশে,ভোট দিব মিলেমিশে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হলো জাতীয় ভোটার দিবস-২০২৫। রবিবার(২ মার্চ)৭ম বারের মতো উদযাপিত দিবসটি উপলক্ষে সকাল সারে ১০ টায় অনুষ্ঠিত হয় এক বর্নাঢ্য র্যালি।
ভোলার জেলা প্রশাসক ও পুরো আয়োজনের প্রধান অতিথি মোঃ আজাদ জাহান কতৃক বেলুন উড়ানোর মাধ্যমে সূচিত দিবসের র্যালিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে যাত্রাস্থানে এসে শেষ হয়। নতুন ও পুরাতন ভোটার এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের অংশগ্রহণকৃত রেলি শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ জাহিদ হোসেন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আজাদ জাহান বলেন,”১৮ বছর বয়স পূর্ণ হওয়ার সাথে সাথে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্তকরণ এবং জাতীয় নির্বাচনসহ সকল নির্বাচনে ভোটাধিকার প্রয়োগে উৎসাহ প্রদান করাই হলো ভোটার দিবসের মুল লক্ষ ও উদ্দেশ্য।

তিনি আরো বলেন, ভোটার তালিকায় নাম লেখানোর সময় নতুন ভোটারের সকল তথ্য শতভাগ যাচাই করে লিখতে হবে। কেননা ভুল বা মিথ্যা তথ্যের মাধ্যমে কেউ ভোটার হলে ভবিষ্যতে ঐ ভোটার যেমন হয়রানীর স্বিকার হবেন তেমনি সংশ্লিষ্ট কর্তপক্ষও বিড়ম্বনায় পরবেন”।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় ভোটার দিবসের তাৎপর্য তুলে ধরে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) রিপন চন্দ্র সরকার,জেলা তথ্য অফিসার মোঃ নুরনবী, সাংবাদিক অর্জুন ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক।
বক্তারা সকলেই ভোটার তালিকায় শতভাগ সঠিক তথ্য লেখার ওপর গুরুত্বারোপ করেন। দেশের সকল নাগরিকের জন্য গুরুত্বপূর্ণ এই ভোটার দিবসের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান,এনডিসি সামছুজ্জামান,সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম রুহুল আমিন,মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোঃ ইকবাল হোসেন,সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ শাহাদত হোসেন ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অসীম প্রসাদ বিশ্বাস সহ সরকারি-বেসরকারি বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তাগণ সহ আমন্ত্রিত গন্যমান্য ব্যক্তিবর্গ।
সভা শেষে ৫ জন নতুন ভোটারের হাতে তাদের জাতীয় পরিচয় পত্র তুলে দেন জেলা প্রশাসক। উল্লেখ্য সারা দেশের সাথে ভোলায়ও ভোটার তালিকা হালনাগাদের কার্যক্রম চলমান রয়েছে।

