ভোলায় বর্ণাঢ্য আয়োজনে ভূমি মেলা শুরু

এ.সি.ডি.অর্জুন
“নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় শুরু হলো ভূমি মেলা-২০২৫।
রবিবার(২৫মে) সকাল প্রায় সারে ৯ টায় ফিতা কেটে ও বেলুন উড়ানোর মাধ্যমে তিন দিন ব্যাপী চলা ভূমি মেলার বর্ণাঢ্য আয়োজনের উদ্বোধন করেন প্রথান অতিথি জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
ভোলা সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে শুরু হওয়া মেলার উদ্বোধনী ভাষনে ডিসি আজাদ জাহান বলেন,”১৮৮৮ সালে প্রথম ভূমি জরিপ শুরু হওয়ার পর বহু কঠিন পথ পারি দিয়ে কালের বিবর্তনে এখন মাত্র ১১৭০ টাকা অন লাইনে জমা দেয়ার মাধ্যমে খুব সহজেই নাম জারি করতে পারেন। কেননা বর্তমানে ভূমি ব্যবস্থাপনা আরো সহজতর করার জন্য কাজ করছে সরকার। এখন ঘরে বসেই শুধুমাত্র অনলাইনে যোকোন ব্যক্তি তার জমির সকল তথ্য পেতে পারেন। আর ভূমি ব্যবস্থাপনার এই সহজ পদ্বতির বিষয়ে সাধারন মানুষের মধ্যে সচেতনতা গড়ে তোলার লক্ষেই আজ সারা দেশে এক যোগে শুরু হলো ভূমি মেলা”।
অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃ রাজিবুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ভূমি ব্যবস্থাপনার ভালোমন্দ সকল বিষয়ের ওপর বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শরীফুল হক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান এবং আমন্ত্রিত অতিথিদের মধ্য থেকে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শফিউর রহমান কিরন,যুগ্ন সদস্য সচিব মোঃ হুমায়ুন কবির সোপান ও ইসলামী আন্দোলন বাংলাদেশের জেলা সেক্রেটারী মাওঃ তরিকুল ইসলাম তারেক।

তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদাবোধনী ভাষন শেষে মেলার স্টলগুলো পরিদর্শন করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।
সদর উপজেলার সহকারী কমিশনার(ভূমি)মোঃ আহসান হাফিজ এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত উদ্বোধনীর ২য় পর্বে অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য র্যালি। সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা ভূমি অফিস থেকে আগত বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও ভূমি সেবা গ্রহিতাদের অংশগ্রহণে অনুষ্ঠিত র্যালিটি সদর ভূমি অফিস প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।
সরকারের ভূমি সেবা বিষয়ে বিভিন্ন লেখা সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে বাজনার তালে তালে শেষ হওয়া র্যালি পরবর্তী আয়োজনের তৃতীয় পর্বে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হলো ভূমি মেলা-২০২৫ উপলক্ষে একটি জনসচেতনতা সভা এবং সভাটি শেষে আয়োজনের ৪র্থ পর্বে অনুষ্ঠিত হলো ভূমি সেবা অটোমেশনে বিদ্যমান চ্যালেঞ্জ সমূহ ও উত্তরনের পথ-নকশা বিষয়ে এক সেমিনার।

সেমিনারে ভূমি ব্যবস্থাপনার সকল সহজ পদ্বতি ও প্রতিবন্ধকতাগুলো প্রজেক্টরের মাধ্যমে সকলের সামনে উপস্থাপন করেন এডিসি রেভিনিউ রাজিবুল ইসলাম এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডিডি এলজি মিজানুর রহমান। এসময় ভোলা জেলার বিভিন্ন উপজেলা নির্বাহী অফিসারগণ,সহকারী কমিশনারগণ,সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আবু সাহাদাৎ মোঃ হাসনাইন পারভেজ ও সরকারি বিভিন্ন দপ্তর থেবে আগত সরকারি কর্মকর্তা-কর্মচারীগণ,ছাত্র সমন্বয়ক ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
আয়োজনের শেষ পর্বে ভোলা কালেক্টরেট স্কুলে অনুষ্ঠিত হয় ভূমি ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের মাঝে এক কুইজ প্রতিযোগিতা। প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলার এসিল্যান্ড আহসান হাফিজ। কালেক্টরেট স্কুলসহ বিভিন্ন স্কুল থেকে আগত শিক্ষার্থীদের মাঝে অনুষ্ঠিত কুইজ প্রতিযোগিতায় প্রথম,দ্বিতীয়,তৃতীয় স্খান অর্জন কারীদের মাঝে পুরস্কার বিরণ করেন অতিথিগণ।

