শিরোনাম

ভোলায় বিশ্ব তামাক মুক্ত দিবস উদযাপিত

 

এ.সি.ডি.অর্জুন

“তামাক কোম্পানীর কূটকৌশল উন্মোচন করি,তামাক ও নিকোটিন মুক্ত বাংলাদেশ গড়ি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হলো বিশ্ব তামাক মুক্ত দিবস-২০২৫।

শনিবার(৩১মে) দিবসটি উদযাপন উপলক্ষে সকাল প্রায় ১১ টায় অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য র‍্যালি। জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান ও সরকারি বিভিন্ন দপ্তরের প্রতিনিধি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত র‍্যালি শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “তামাক এমন একটি মাদক দ্রব্য যা সেবনকারীকে তিলে তিলে ধংসের দিকে নিয়ে এক সময় মৃত্যু নিশ্চিত করে দেয়। তাই তামাক বা তামাকজাত দ্রব্যের ভয়াবহতা সম্পর্কে নতুন প্রজন্মকে বুঝাতে হবে এবং তামাক মুক্ত সমাজ, দেশ তথা বিশ্ব গড়ে তুলতে হবে।”

ভোলা জেলা প্রশাসনের আয়োজনে উদযাপিত দিবসের সভায় তামাকজাত দ্রব্যের ক্ষতিকারক দিক ও দিবসটির তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন)মোঃ সোহান সরকার,জেল সুপার সওকত হোসেন মিয়া,সিভিল সার্জন প্রতিনিধ ও দুজন শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান,সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান,এনডিসি তাজবীউল ইসলাম ইসকেম,জে এম শাখার সহকারী কমিশনার সাইয়েদ মাহামুদ বুল বুল সহ জেলা প্রশাসক কার্যালয়ের সকল সহকারী কমিশনারগণ ও ইসলামীক ফাউন্ডেশনের উপ পরিচালক এম মাকসুদুর রহমান,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সারমিন শ্যামলি ও সরকারি স্কুলের সিনিয়র সহকারি শিক্ষক মোঃ জামাল উদ্দিন সহ সরকারি বিভিন্ন দপ্তরের অফিসারগণ ও বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ।

সভা শেষে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত রচনা প্রতিযোগিতায় প্রথম দ্বিতী তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করেন জেলা প্রশাসক।

 

ফেসবুকে লাইক দিন