শিরোনাম

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব দুগ্ধ দিবস উদযাপিত

 

এ.সি.ডি.অর্জুন

“প্রতিদিন এক গ্লাস দুধ পান করি,রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হলো বিশ্ব দুগ্ধ দিবস-২০২৫

রবিবার(১জুন) দিবসটি উদযাপন উপলক্ষে সকাল প্রায় ১১ টায় অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য র‍্যালি। জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খাঁন এর নেতৃত্বে অনুষ্ঠিত র‍্যালিটি জেলা প্রাণী সম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করার পর যাত্রাস্থানে এসে শেষ হয়।

ভোলা জেলার বিভিন্ন পর্যায়ের খামারী,প্রাণী সম্পদ দপ্তরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাদের অংশগ্রহণে শেষ হওয়া র‍্যালি পরবর্তী অনুষ্ঠিত হয় এক আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।

জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান ও বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ শরীফুল হক।

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রনালয়ের প্রাণী সম্পদ অধিদপ্তরের প্রাণী সম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প(এলডিডিপি)এর আর্থীক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “ভোলার মহিষের দুধের কাঁচা দই জিআই পন্যের স্বিকৃতি পেয়েছে। পরবর্তী লক্ষ হলো ইলিশের বাড়ি ভোলা এই স্বিকৃতি আদায় করা। ডিসি বলেন,প্রতিটি মানুষ প্রতিদিন এক গ্লাস দুধ পান করলে শুধু পুষ্টির চাহিদা নয় বরং শরীরের ক্লান্তিও দুর হবে। আর মানুষের মধ্যে এই সচেতনতা গড়ে তোলার লক্ষেই প্রতি বছর বিশ্ব দুগ্ধ দিবস উদযাপন করা হয়।”

সদর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শাহিন মাহামুদ কর্তৃক দুধের প্রয়োজনীয়তা ও পুষ্টিগুণ বিষয়ে প্রজেক্টরের মাধ্যমে বিস্তারিত বিশ্লেষণমুলক উপস্থাপনার মাধ্যমে শুরু হওয়া সভায় বিশ্ব দুগ্ধ দিবসের তাৎপর্য তুলে ধরে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারন দপ্তরের উপপরিচালক মোঃ খায়রুল ইসলাম মল্লিক,জেলা বিএনপির যুগ্ন আহবায়ক হুমায়ুন কবির সোপান,ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী মাওঃ তরিকুল ইসলাম,ডেইরি সমিতির নেতা মোঃ শামিম আল মামুন,সাংবাদিক শিমুল চৌধুরী এবং খামারীদের পক্ষ থেকে বিভিন্ন দাবিমুলক বক্তব্য রাখেন মা ডেইরী ফার্মের মালিক মোঃটিমন।

জেলা প্রাণী সম্পদ কার্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত পুরো আয়োজনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা সদর থানার ওসি আবু শাহাদাত মোঃ হাসনাইন পারভেজ,লালমোহন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা পার্থ সারথি দত্ত ও মোঃ ফারুকসহ বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেত্রি বৃন্দ এবং বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় অনুষ্ঠিত বর্ণাঢ্য আয়োজনের শেষ ভাগে বিশ্ব দুগ্ধ দিবস উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাংকণ,রচনা ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।

ফেসবুকে লাইক দিন