শিরোনাম

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত

 

এ.সি.ডি.অর্জুন

“প্লাস্টিক দূষণ আর নয়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হয় বিশ্ব পরিবেশ দিবস-২০২৫। প্রতিবছর ৫ জুন দিবসটি পালন করা হলেও এ বছর ঐ দিন ঈদুল আযহা উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার(২৫জুন) সারা দেশে একযোগে দিবসটি উদযান উপলক্ষে সকাল ১০ টায় শুরু হয় একটি বর্ণাঢ্য র‍্যালি।

বিশ্ব পরিবেশ বিদসের বর্ণাঢ্য আয়োজনের প্রধান অতিথি ও জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর নেত্রিত্বে অনুষ্ঠিত র‍্যালিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণের পর যাত্রাস্থানে এসে শেষ হয়।

ভোলা জেলায় কর্মরত বিভিন্ন পরিবেশবাদি সংগঠনের সদস্যগণ,বিভিন্ন স্কুল কলেজ ও মাদরাসার শিক্ষার্থী এবং সরকারি বিভিন্ন দপ্তরের অফিসারদের অংশগ্রহণকৃত র‍্যালি শেষে আয়োজনের দ্বিতীয় ভাগে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি আজাদ জাহান বলেন,”আমরা পরিবেশকে দূষণমুক্ত রাখতে হলে প্রথমে পরিবেশ সচেতন হতে হবে। কেননা আমরা যদি পরিবেশকে সুন্দর ও দূষণমুক্ত রেখে যেতে পারি তবেই আমাদের আগামী বংসধররাও একটি বাসযোগ্য ও দূষণমুক্ত পরিবেশের পৃথিবী পাবে”।

“প্লাস্টিক দূষণ আর নয়,বন্ধ করার এখনি সময়” এই স্লোগানকে সামনে রেখে উদযাপিত পরিবেশ দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যান্যেের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ সোহান সরকার,সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান,ভোলা জেলা বিএনপি নেতা মোঃ আমিনুল ইসলাম খান ও বিভিন্ন পরিবেশবাদি সংগঠনের নেত্রিবৃন্দ এবং কয়েকজন শিক্ষার্থী। বক্তারা সকলেই পরিবেশ দূষণের কুফলগুলো তুলে ধরেন এবং পরিবেশ দূষণমুক্ত রাখার ওপর গুরুত্বারোপ করেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ, যুবউন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোদাচ্ছের আলী,ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোঃ লিটন আহমেদ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক এবং পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের প্রধান সহকারী মোঃ মতিউর রহমান মুন্নাসহ সকল কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের শেষ ভাগে দিবসটি উপলক্ষে অনুষ্ঠিত চিত্রাংকণ ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।

ফেসবুকে লাইক দিন