জুলাই গণঅভ্যূত্থান দিবস উদযাপন উপলক্ষে ভোলায় প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

এ.সি.ডি.অর্জুন#নিরপেক্ষঃ
মাস ব্যাপী অনুষ্ঠিতব্য জুলাই গণঅভ্যূত্থান দিবস উদযাপন উপলক্ষে ভোলায় অনুষ্ঠিত হলো প্রতীকী ম্যারাথন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
শুক্রবার(১৮ জুলাই) সকাল সারে ৭ টায় অনুষ্ঠিত ম্যারাথনের উদ্বোধন করেন পুরো আয়োজনের প্রধান অতিথি জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
জুলাই’২৪ এর গণঅভ্যূত্থনে নিহত ও আহতদের পরিবারের সদস্যদের অংশগ্রহণে অনুষ্ঠিত ম্যারাথনটি ভোলা সদরের চৌমোহনী বাজার থেকে শুরু হয়ে প্রায় ৩ কিলোমিটার পথ অতিক্রম করে ভোলা সরকারি স্কুল মাঠে এসে শেষ হয়।
জেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ আয়োজিত এবং জেলা ক্রীড়া অফিসের সার্বিক সহযোগিতায় শতাধিক প্রতিযোগির অংগ্রহণে অনিষ্ঠিত ম্যারাথন প্রতিযোগিতা শেষে প্রথম থেকে ১৫ তম স্থান অধিকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসক।
জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান,সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান,এনডিসি তাজবিউল ইসলাম ইস্কেম,যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মোকাদ্দেছ আলী,জেলা ক্রীড়া অফিসার মোঃ সাফাতুল হোসেন,যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর রাজিয়া খাতুন এবং জেলা ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।

