শিরোনাম

জুলাই গণঅভূত্থান’২৪ এ শহীদের স্মরণে ভোলায় এক শহীদ এক বৃক্ষ কর্মসূচি শুরু

 

এ.সি.ডি.অর্জুন#নিরপেক্ষঃ

জুলাই গণঅভূত্থান ২০২৪ এ সকল শহীদের কবরে বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে ভোলায় শুরু হলো সরকারের ঘোষিত “এক শহীদ এক বৃক্ষ” কর্মসূচি।

শনিবার(১৯ জুলাই’২৫)ভোলা সদর উপজেলাধিন কাচিয়া ইউনিয়নের ২ নং ওয়র্ডস্থ আলমগীর মেম্বারের মসজিদ সংলগ্ন এলাকায় অবস্থিত জুলাই শহীদ মোঃ হাসান এর কবরে প্রথমে নিম গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

ভোলা জেলা প্রশাসান ও উপকূলীয় বন বিভাগ,ভোলা এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত বৃক্ষ রোপণ কর্মসূচি বাস্তবায়িত হয়। সকাল ১০ টা থেকে শুরু হয়ে দিন ব্যাপী চলা কর্মসূচির সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফ হোসেন বিল্লাল,স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান।

এ সময় ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,সহকারী বন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান,সদর উপজেলার রেঞ্জ কর্মকর্তা সুফল রায় এবং শহীদ পরিবারের সদস্য এবং ছাত্র সমন্বয়ক বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য জুলাই গণঅভ্যুত্থাণ২৪ এ দেশের সর্বোচ্চ সংখ্যক ৪৭ জন শহীদ হন ভোলা জেলার মানুষ। যাদের মধ্যে ভোলা সদর উপজেলার বাসিন্দা ছিলেন ১২ জন।

ফেসবুকে লাইক দিন