শিরোনাম

ভোলায়”জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে শপথ গ্রহণ” ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

এ.সি.ডি.অর্জুন#নিরপেক্ষ 

জুলাই গণঅভ্যূত্থান ২০২৪ এর প্রথম বর্ষ পূর্তি উপলক্ষে সরকার সারা দেশে একযোগে উদযাপন করলো “জুলাই পুনর্জাগরণে সমাজ গঠনে আমাদের শপথ” নামক একটি অঙ্গিকার মুলক অনুষ্ঠান।

শনিবার(২৬ জুলাই) ঢাকা থেকে ভার্চুয়ালি সারাদেশে একযোগে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্তমান সরকারের সমাজ কল্যান ও মহিলা বিষয়ক মন্ত্রনালয়ের উপদেষ্টা সারমিন এস মুরশিদ।

সমাজ কল্যাল মন্ত্রনালয়ের সচিব ডঃ মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত শফথ অনুষ্ঠানের প্রারম্বিক বক্তব্যে প্রধান অতিথি বলেন,”১৯৭১ সালে লাখ শহিদের বিনিময়ে আমরা যে মহান স্বাধীনতা পেয়েছিলাম তার সঠিক মূল্যায়ন ঘটাতে পারিনি। তাই ২০২৪ এ তরুনরা তাদের জীবন বাজি রেখে জুলাই গণঅভ্যূত্থানের মাধ্যমে নতুন করে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছে। তাই জুলাই শহিদের রক্তের বিনিময়ে ২০২৪ এ আমরা যে নতুন স্বাধীনতা পেয়েছি তা রক্ষা করার জন্য আজ আমারা শুদ্ধ চিত্তে অঙ্গিকার করছি”।

ভোলা প্রান্তে জেলা প্রশাসন,সমাজ সেবা অধিদপ্তর ও মহিলা বিষয়ক অধিদপ্তর এর যৌথ ভাবে আয়োজিত শপথ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান। সকাল সারে ৯টায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ডিসি বলেন,”আজকের এই শপথের মাধ্যমে আমরা আজ থেকে এই নতুন আলোর যাত্রায় পরিবর্তনের অংশ হলাম”।

ভোলা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক রজত শুভ্র সরকার এর সার্বিক ব্যবস্থাপনায় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক মোঃ ইকবাল হোসেন এর সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত সভায় জুলাই অভ্যূত্থানের স্মৃতিচারন করেন জুলাই যোদ্ধা আতিক ইয়াছির আকিল,মোঃ শরিফ ও তামান্না।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসেন,অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃ রাজিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল)রিপন চন্দ্র সরকার,সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খাঁন,জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী গোলাম কবির সহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের প্রধানগণ এবং জুলাই গণঅভ্যূত্থানে শহিদ ও আহত পরিবারের সদস্য বৃন্দ।

ভোলার শিশু থেকে বৃদ্ধ প্রায় ২শতাধিক মানুষের অংশগ্রহণে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানের শুরুতেই ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে সারাদেশে একযোগে এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করে অনুষ্ঠানে উপস্থিত সকলে।

এ সময় জুলাই শহিদ এবং বিমান দুর্ঘটনায় নিহতদের আত্নার মাগফেরাত কামনায় দোয়া মোনাজাত করেন উপস্থিত সকলে।

অনুষ্ঠানের শেষ ভাগে ভোলা সমাজ সেবা কার্যালয় থেকে ২৬ জন ক্ষুদ্র ও কুটির শিল্প উদ্যোক্তাকে ৫০ হাজার টাকা করে মোট ১৩ লক্ষ টাকার চেক বিতরণ করেন সমাজ সেবার ডিডি রজত শুভ্র সরকার।

ফেসবুকে লাইক দিন