শিরোনাম

ভোলায় শুরু হলো বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা 

 

এ.সি.ডি.অর্জুন#নিরপেক্ষঃ

 

“পরিকল্পিত বনায়ন করি,সবুজ বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় শুরু হলো বৃক্ষরোপন অভিযান ও বৃক্ষমেলা-২০২৫।

সোমবার(২৮ জুলাই’২৫)শুরু হওয়া মেলা উপলক্ষে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য রেলি। পুরো আয়োজনের প্রধান অতিথি ও ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর নেতৃত্বে অনুষ্ঠিত রেলিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

ভোলা সরকারি স্কুল মাঠে শুরু হওয়া বৃক্ষমেলার প্রবেশ পথে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে সপ্তাহ ব্যাপী মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক।

ভোলার বিভিন্ন স্কুলের বিভিন্ন বয়সী শিক্ষার্থী,নার্সারীর মালিক,জেলা প্রশাসন ও বন বিবভাগের কর্মকর্তা-কর্মচারীসহ ২শতাধিক লোকের অংশগ্রহণকৃত রেলি শেষে অনুষ্ঠিত হয় এক উদ্বোধনী আলোচনা। এ সময় জুলাই’২৪ এর শহিদ ও ঢাকায় বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরনে উপস্থিত সকলে দাড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করেন।

উপকূলীয় বন বিভাগ,ভোলার বিভাগীয় বন কর্মকর্তা মোঃ আরিফুল হক বেলাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী বক্তব্যে ডিসি আজাদ জাহান বলেন,”সুন্দর পৃথিবী গড়তে হলে সুন্দর পরিবেশ দরকার। আর সুন্দর পরিবেশ পেতে হলে বনাঞ্চলের বিকল্প নেই। তাই আগামী প্রজন্মের জন্য প্রয়োজনীয় বনাঞ্চল রেখে যাওয়ার লক্ষে এখন থেকেই বেশি বেশি করে গাছের চারা রোপন করতে হবে”।

সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুজ্জামান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রথান করেন পুলিশ সুপার মোঃ শরিফুল হক এবং মেলা স্টল মালিকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ভোলা নার্সারী মালিক সমিতির সভাপতি মোঃ আবুল কাশেম।

তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনীতে বক্তারা সকলেই পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য বেশি বেশি বৃক্ষরোপনের ওপর গুরুত্বারোপ করেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শেষ পর্বে বিভাগীয় বন কর্মকর্তা অতিথিদের নিয়ে মেলার প্রতিটি স্টল পরিদর্শন করেন এবং সন্তুষ্টি প্রকাশ করেন।

ফেসবুকে লাইক দিন