শিরোনাম

ভোলায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপিত

 

এ.সি.ডি.অর্জুন

“প্রযুক্তি নির্ভর যুব শক্তি,বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হল জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫।

মঙ্গলবার(১২ আগস্ট’২৫)দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় একটি বর্ণঢ্য রেলি। পুরো আয়োজনের প্রধান অতিথি ও জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর নেতৃত্বে অনুষ্ঠিত রেলিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হযে বিভিন্ন পথ অতিক্রম করে যাত্রাস্থানে এসে শেষ হয়।

সরকারি-বেসরকারি বিভিন্ন সংগঠনের যুবক যুবতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত রেলি পরবর্তি অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। যুব উন্নয়ন অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপপরিচালক মোকাদ্দেছ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত যুবদের উদ্দেশ্যে প্রধান অতিথির বক্তব্যে ডিসি আজাদ জাহান বলেন,

“যুবদের দক্ষতা ও অভিজ্ঞতা অর্জন করে নিজেদেরকে সমাজে এমন ভাবে প্রতিষ্ঠিত করতে হবে যেন জীবনটা সুন্দর হয়। মনে রাখতে হবে যে,নিজে প্রতিষ্ঠিত হলেই পরিবার,সমাজ তথা দেশের কল্যান হবে। তিনি বলেন,”যুবদের মানকিক মানুষ হিসেবে প্রতিষ্ঠিত হতে হলে লেখাপড়ার পাশাপাশি দক্ষতাও অর্জন করতে হবে”।

সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে ও প্রশিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় যুব দিবসের তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবির ও বিভিন্ন সংগঠনের যুবক-যুবতি এবং যুব প্রশিক্ষসার্থীরা।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসেন, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,বাংলাবাজার যুব প্রশিক্ষণ কেন্দ্রের ডেপুটি কো অর্ডিনেটর রাজিয়া খাতুনসহ যুব উন্নয়নের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ও জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।

দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য আয়োজনের তৃতীয় পর্বে বিভিন্ন ট্রেডে উত্তীর্ণ যুবদের মাঝে সনদ ও আর্থিক ঋণের চেক বিতরণ করেন প্রধান অতিথি এবং শেষ পর্বে বাংলা বাজার যুব প্রশিক্ষণ কেন্দ্রে গাছের চারা রোপণ,মাছের পোনা অবমুক্ত করণ এ পরিস্কার পরিচ্ছন্নতা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

ফেসবুকে লাইক দিন