শিরোনাম

ভোলায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপিত

 

এ.সি.ডি.অর্জুন

“সমন্বিত উদ্যোগ,প্রতিরোধ করি দুর্যোগ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হয় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৫।

সোমবার(১৩ অক্টোবর)দিবসটি উপলক্ষে সকাল ১০ টার পর অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য রেলি। ভোলার জেলা প্রশাসক ও পুরো আয়োজনের প্রধান অতিথি মোঃ আজাদ জাহান এর নেতৃত্বে অনুষ্ঠিত রেলিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়।

বিভিন্ন স্কুলের শিক্ষক-শিক্ষার্থী,ফায়ার সার্ভিসের সদস্য,রেডক্রিসেন্ট সোসাইটির সদস্য,সিপিপি সদস্য এবং সরকারি-বেসরকারি সংস্থার বিভিন্ন পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণকৃত রেলি শেষে অনুষ্ঠিত হয় জেলা ফায়ার সার্ভিস পরিচালিত একটি আকর্ষনীয় মহড়া।

মানব সৃষ্ট দুর্যোগ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় করনীয় শীর্ষক মহড়াটি জেলা প্রশাসকের পরিদর্শন শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ডিসি আজাদ জাহান বলেন,”প্রাকৃতিক সৃষ্ট দুর্যোগ প্রতিরোধ করার ক্ষমতা আমাদের না থাকলেও মানব সৃষ্ট দুর্যোগ প্রতিরোধ করার ক্ষমতা আমাদের আছে”।

তিনি বলেন,”আল্লাহ প্রদত্ব দুর্যোগ মোকাবেলা করেই আমাদের বেঁচে থাকতে হবে। কিন্তু আমরা সকলে একটু সচেতন হলেই মানব সৃষ্ট দুর্যোগগুলো প্রতিরোধ করতে পারি”। তাই আমাদেরকে আরো বেশি সচেতন হতে হবে”।

জেলা ত্রান ও পুনর্বাসন কর্মকর্তা সৈয়দ মোঃ আজিম উদ্দিন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সিসিপির উপ পরিচালক মোঃ হাসানুল আমিন, ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক মোঃ লিটন আহমেদ,জেলা বিজিবির সভাপতি আমিনুল ইসলাম রতন,ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওঃ তরিকুল ইসলাম,ছাত্র সমন্বয়ক আব্দুর রাহিম ও আতিকুল ইসলাম,এনজিও কর্মী রাশেদা বেগম,সাংবাদিক অর্জুন ও অন্যান্য বিশেষ অতিথিগণ।

গ্রামীণ জন উন্নয়ন সংস্থার প্রকল্প সমন্বয়কারী মোঃ বাবুল আক্তার এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা সকলেই দুর্যোগ মোকাবেলায় সচেতনতার ওপর গুরত্বারোপ করেন।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দ মন্ডল ও অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব)মোঃ রাজিবুল ইসলাম ও সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম,জেলা তথ্য অফিসার মোঃ নুরুননবী সহ জেলা প্রশাসন ও জেলা ত্রান কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।

ফেসবুকে লাইক দিন