শিরোনাম

ভোলায় লালন সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবস উদযাপিত

 

এ.সি.ডি.অর্জুন

সারা দেশের সাথে একযোগে ভোলায় উদযাপন করা হল লালন সংগীতের স্রষ্টা লালন সাঁইজির ১৩৫ তম তিরোধান দিবস-২০২৫।

দেশে রাষ্ট্রীয় ভাবে প্রথম বারের মত উদযাপিত লালন এর প্রয়ান দিবস উপলক্ষে ভোলা জেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার(১৭ অক্টোবর) সন্ধ্যা ৬ টায় অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

ভোলা সদর উপজেলার নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান।

দিবসটির তাৎপর্য তুলে ধরতে গিয়ে সরকারের উপ সচিব মিজান বলেন,”লালন সাঁইজির জীবনী পর্যালোচনা করলে দেখা যায় পৃথিবীর ক্ষনস্থায়ী এই জীবনে মানুষকে শুধু মানুষ বলেই তিনি গণ্য করতেন। এখানে জাত,ধর্ম,ধনি,গরীব বলতে কিছুই নেই। কেননা লালন এর প্রতিটা কথা ও সুর ছিলো কঠিন বাস্তবতাকে ঘিরে। যা মানুষকে শুধু মানুষ হিসেবেই গণ্য করতে শিখিয়েছেন”।

বক্তব্যের মাঝে লালন সাঁইর একটি গানের কিছু অংশ গেয়ে প্রধান অতিথি তার বক্তব্য শেষ করেন।

তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক এ্যাডভোকেট নজরুল হক অনু সহ বিশেষ অতিথিগণ।

অনুষ্ঠানের চুড়ান্ত পর্বে লালন সাঁইজির বিক্ষাত গান ও গানের সাথে নৃত্য পরিবেশন করেন ভোলা জেলা শিল্পকলা একাডেমি ও শিশু একাডেমির শিল্পী বৃন্দ।

ভোলা জেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত তিরোধান দিবসে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম,ভোলা সরকারি কলেজের সহকারী অধ্যাপক রিয়াজুল ইসলাম ও সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক বেলাল হোসেন এবং সাংবাদিক নাছির উদ্দিন লিটনসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।

ফেসবুকে লাইক দিন