ভোলায় বর্ণাঢ্য আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

এ.সি.ডি.অর্জুন
“মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি,কমবে জীবনের ক্ষতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হল জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫।
বুধবার(২২অক্টোবর’২৫)দিবসটি উদযাপন উপলক্ষে সকাল সানে ১০ টায় অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য রেলি। ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর নেতৃত্বে অনুষ্ঠিত রেলিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়।
বিআরটিএ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী,জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তাগণ,সড়ক বিভাগের কর্মকর্তা-কর্মচারী,বিভিন্ন স্কুলের শিক্ষক ও নিরাপদ সড়ক চাই সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণকৃত রেলী পরবর্তী অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
অতিরিক্ত জেলা ম্যাহিস্ট্রেট অনিন্দ্য মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক এর উপস্থিত থাকার কথা থাকলেও তিনি জরুরী কাজে ব্যস্ত থাকায় প্রধান অথিতির বক্তব্য প্রধান করেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান।
ভোলা জেলা বিআরটিএ’র সহকারী পরিচালক শাহাদাত হোসেন চৌধুরী এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া সভায় ডিডিএলজি খুব আক্ষেপ করে বলেন যে,
“আমরা বোধহয় পৃথিবীর সবচেয়ে খারাপ জাতি যারা নিজের স্বার্থ ছাড়া কারো ভালো খারাপ নিয়ে ভাবতেই রাজিনা।কেননা,সড়কে নিজের মনমত গাড়ি চালাই। তাতে অন্যের ক্ষতি হলেও তা নিয়ে কোন ভাবনা নেই। তাই যতদিন আমরা এসব চিন্তা মাথা থেকে ফেলতে না পারবো ততদিন সড়কে দুর্ঘটনা কমবেনা”।

তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ সোহান সরকার,ভোলা সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক মোকাদ্দেস আলী,জেলা বাস মালিক সমিতির সভাপতি আমিনুল ইসলাম খান ও সম্পাদক ফজলুর রহমান বাচ্চু মোল্লা,
ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওঃ তরিকুল ইসলাম,নাগরিক আন্দোলনের সম্পাদক আতিকুর রহমান আবু তৈয়ব,সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সরমিন আক্তার শ্যামলি ও নিরাপদ সড়ক চাই সংগঠনের সাধারন সম্পাদক সোলায়মান মামুন।
বক্তারা সকলেই সড়ক দুর্ঘটনা রোধে চালক পথিকের সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন।
ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাহিস্ট্রেট মোঃ আজম এবং বিআরটিএ,ভোলা কার্যালয়ের প্রধান সহকারি মোঃ শামীম সহ সকল কর্মকর্তা-কর্মচারী এবং সরকারি বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে আগত অতিথি বৃন্দ।
উল্লেখ্য দিবসটি উদযাপন উপলক্ষে বিভিন্ন পরিবহন স্টেশনে সচেতনতামুলক লিপলেট বিতরণ এবং ৫ টি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে নিরাপদে চলা সম্পর্কিত সেমিনার করা হবে বলে জানান বিআরটিএ’র সহকারী পরিচালক শাহাদাত হোসেন।

