ভোলায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ শুরু

এ.সি.ডি.অর্জুন
“দেশীয় জাত,আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় শুরু হল জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫।
বুধবার(২৬ নভেম্বর’২৫) সপ্তাহ ব্যাপী চলা আয়োজনের প্রথম পর্বে সকল প্রায় সারে ১০ টায় অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য রেলি। ভোলার নবাগত জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান এর নেতৃত্বে অনুষ্ঠিত রেলিটি জেলা প্রাণিসম্পদ দপ্তর প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম খাঁন ও সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ শাহিন মাহামুদ সহ প্রাণি সম্পদ অফিসের সকল কর্মকর্তা-কর্মচারি,আমন্ত্রিত অতিথি ও বিভিন্ন খামরীদের অংশগ্রহণকৃত রেলি শেষে বিভিন্ন স্টল পরিদর্শণ করেন প্রধান অতিথি জেলা প্রশাসক।

বিভিন্ন সফল খামারীদের প্রদর্শিত গরু,মহিষ,ছাগল,ভেড়া,হাঁসমুরগীসহ প্রায় ৩১ টি স্টল প্রধান অতিথি কর্তৃক পরিদর্শন শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
ডিএলও রফিকুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি শামীম রহমান বলেন,”এক সময় যেসব খাদ্য আমাদের কাছে দুর্লব ছিল সেই দুধ,ডিম,মাংস সবই আমাদের কাছে এখন সহজ লভ্য হয়েছে শুধুমাত্র প্রাণিসম্পদ উন্নয়নের ফলে। তাই দেশের প্রাণিসম্পদ যে আমাদের পুষ্টির প্রয়োজনীয়তায় একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বুঝানোর জন্যই জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উদযাপন করা হয়”।

ইউএলও শাহিন মাহামুদের স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সপার(লালমোহন সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ ও সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফুজ্জামান। বক্তারা সকলেই প্রাণিসম্পদের উন্নয়নে সকলের সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন।
২৬ নভেম্বর থেকে ২ ডিসেম্বর’২৫ পর্যন্ত চলা প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিআরডিবির উপপরিচালক মোঃ আব্দুর রশিদ,যুব প্রশিক্ষণ কেন্দ্রের উপসমন্বয়কারী,সদর উপজেলা কৃষি অফিসার মোঃ কামরুল হাসান ও সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে সহ সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার কর্মকর্তা বৃন্দ।
উল্লেখ্য সফল খামারী হিসেবে ভোলায় একজন খামারীকে নগদ অর্থ পুরস্কার প্রদান করেন জেলা প্রশাসক এবং একই দিনে ভোলা জেলার চরফ্যাশন উপজেলা থেকে পিংকি নামে একজন সফল নারী উদ্যোক্তা জাতীয় ভাবে স্বর্ন পদক গ্রহণ করেন ঢাকায়।

