ভোলায় আন্তর্জাতিক ও জাতীয় প্রতিবন্ধী দিবস উদযাপিত

এ.সি.ডি.অর্জুন
“প্রতিবন্ধিতা অন্তর্ভুক্তিমুলক সমাজ গড়ি,সামাজিক অগ্রগতি তরান্বিত করি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হল ৩৪ তম আন্তর্জাতিক ও ২৭ তম জাতীয় প্রতিবন্ধী দিবস-২০২৫।
বুধবার(৩ ডিসেম্বর’২৫) দিবসটি উপলক্ষে সকাল ১১ টায় অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য রেলি। ভোলার জেলা প্রশাসক ও বর্ণাঢ্য আয়োজনের প্রধান অতিথি ডাঃ শামীম রহমান এর নেত্রিত্বে অনুষ্ঠিত রেলিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কিছুপথ প্রদক্ষিণ করে যাত্রাস্থানে এসে শেষ হয়।
বিভিন্ন পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তি,সরকারি -বেসরকারি প্রতিবন্ধী স্কুল ও সংগঠনের প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথিদের অংশগ্রহণকৃত রেলি পরবর্তি অনুষ্ঠিত হয় প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার,ট্রাইসাইকেল ও ওয়াকার বিতরণ অনুষ্ঠান। দিবসটি উপলক্ষে বিভিন্ন পর্যায়ের প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক সরঞ্জামাদি বিতরণ শেষে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি শামীম বলেন,”প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি আমাদের মননসিল মনোভাবের পরিচয় দিতে হবে। কেননা প্রতিবন্ধী ব্যক্তিরা কখনো খারাপ চিন্তা করেনা। তাই তাদেরকে উপযু্ক্ত সহায়তাটুকু করলেই তারাও দেশের সম্পদে পরিনত হতে পারবে। আর এটা বুঝানোর জন্যই আজকের দিবস”।
জেলা সমাজ সেবা কার্যালয়ের সহকারী পরিচালক কাজী মোঃ গোলাম কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ বেলাল হোসেন, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মোঃ ইকবাল হোসেন, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কর্মকর্তা ডাঃ মোঃ সাইদুর রহমান,জেলা বিজিবির সভাপতি আমিরুল ইসলাম রতন,ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী মাওঃ তরিকুল ইসলাম,আজকের ভোলা পত্রিকার সম্পাদক মোঃ শওকাত হোসেন,সাবেক অধ্যক্ষ খালেদা খানম,বুদ্ধি প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক জহিরুল ইসলাম কবির ও একজন প্রতিবন্ধী শিক্ষার্থী।
এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,সমাজ সেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন,শহর সমাজ সেবা কর্মকর্তা সেলিনা বেগম ও জেলা যুব উন্নয়ন কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ মোকাদ্দেস আলী সহ জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

