শিরোনাম

ভোটারদেরকে গণভোটে উদ্বুদ্ধকরণে ভোলায় অনুষ্ঠিত হল জেলা ইমাম সম্মেলন

 

এ.সি.ডি.অর্জুন

“হ্যাঁ”ভোট দিলে সবকিছু পাবেন,”না”ভোট দিলে কিছুই পাবেন না। এই স্লোগানকে সামনে রেখে আসন্ন জাতীয় নির্বাচনে গণভোটে ভোটার উদ্বুদ্ধ করণে ভোলায় অনুষ্ঠিত হল জেলা ইমাম সম্মেলন-২০২৬।

‘দেশের চাবি আপনার হাতে’ কথাটি সাধারন জনগণকে বুঝানোর উদ্দেশ্যে বুধবার(২৮ জানুয়ারি’২৬) সকাল ১০টায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান।

ইসলামিক ফাউন্ডেশন,ভোলা জেলা কার্যালয়ের উপ পরিচালক এম মাকসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে উপস্থিত ইমামদের উদ্দেশ্যে জেলা প্রশাসক বলেন,”আপনারা সকলেই ধর্মীয় নেতা। আপনারা মসজিদে বসে যা বলেন সমাজের সকল মুসলিম জনগোষ্ঠি তা শুনে এবং মানে। তাই আপনারা প্রত্যেকে অন্তত মসজিদে নামাজ পড়তে আসা মুসল্লিদেরকে একটু বুঝিয়ে বললেই তারা গণভোট সম্পর্কে অধিক সচেতন হবে। আর তখনই আমাদের গণভোটের সার্থকতা আসবে”।

“পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে”এই স্লোগানকে সকলের মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষে অনুষ্ঠিত সম্মেলনে গণভোটে হ্যাঁ ভোটের গুরুত্ব তুলে ধরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ভোলার পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার। এসপি তার বক্তব্যে হ্যাঁ ভোটের ১২টি সুফলের কথা ব্যক্ত করেন।

ইসলামিক ফাউন্ডেশনের ফিল্ড অফিসার মোঃ জাহিদুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,জেলা নির্বাচন অফিসার আব্দুল হাই আল হাদী,জেলা তথ্য অফিসার মোঃ শাহ আব্দুর রহিম নুরন্নবী ও বেশ কয়েকজন ইমাম। বক্তারা সকলেই হ্যাঁ ভোটের পক্ষে মতামত পোষন করেন।

ভোলা সদর উপজেলাধিন ব্যাংকেরহাটে অবস্থিত মডেল মসজিদে ভোলা জেলার সকল উপজেলা থেকে আগত প্রায় সাতশ ইমামদের অংশগ্রহণে অনুষ্ঠিত সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ টি এম রহুল আমিন,জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ইকবাল হোসেন,সদর থানার ওসি মোঃ মনিরুজ্জামান ও বিভিন্ন মিডিয়ার সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথি এবং ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারি বৃন্দ।

 

ফেসবুকে লাইক দিন