শিরোনাম

তারেক রহমান এর পক্ষ থেকে ভোলায় দুস্ত অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ

এ.সি.ডি.অর্জুন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর পক্ষ থেকে ভোলায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেন যুব দলের নেতৃবৃন্দ। শনিবার(২৫ জানুয়ারি) মধ্য রাতে এবং দিনে ভোলা সদর উপজেলার বিভিন্ন স্থানে অবস্থানরত ২শ ছিন্নমুল ও দুস্ত অসহায় শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ কর্মসূচির নেতৃত্ব প্রদান করেন দলটির কেন্দ্রীয় যুব দলের সাবেক সহঃ সাধারন সম্পাদক তরিকুল ইসলাম কায়েদ।

শীতবস্ত্র বিতরণ কালে যুবদল নেতা কায়েদ বলেন, “শীতের তিব্রতা বাড়ার সাথে সাথে অসহায় শীতার্তদের কষ্টের ভাবনা থেকে আমরা আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর পক্ষ থেকে দুস্ত অসহায়দের মাঝে কম্বল বিতরণ করছি। আপনারা আমাদের নেতা তারেক রহমান এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন”।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক খলিলুর রহমান সোহাগ, পৌর যুবদলের সাবেক যুগ্ন আহবায়ক মাহমুদুল হাসান শাওন ও বাপ্তা ইউনিয়ন যুবদলের সভাপতি সাদ্দাম হোসেন সহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী বৃন্দ।

ফেসবুকে লাইক দিন