শিরোনাম

ভোলায় বসত বাড়িতে আগুন,কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে

 

এ.সি.ডি.অর্জুন

ফেব্রুয়ারি’২৫ মাসের ১ম দিন,শনিবার বাড়ির সবাই যখন হঠাৎ আগুন আগুন বলে চিৎকার করছে তখন ঘড়ির কাটায় দুপুর ১২ টা বাজতে অল্প সময় বাকী। ঘটনাটি ঘটেছে ভোলা সদর উপজেলাধীন চরসামাইয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডস্থ পূর্ব চরকালি নামক (খেয়াঘাট সংলগ্ন) এলাকার বাসিন্দা মোঃ মিজান এর বাড়িতে।

বাংলাদেশ কোস্টগার্ড,বিসিজি ভোলা জেলা কার্যালয় সংলগ্ন এলাকা হওয়ার ফলে তথ্য পাওয়া মাত্রই বাংলাদেশ কোস্ট গার্ডের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কার্যক্রম শুরু করে এবং ভোলা ফায়ার সার্ভিসকে খবর পাঠায় বলে জানান কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেপ্টেঃ এইচ এম এম হারুন অর রশিদ। তিনি বলেন, “আমরা খবর পাঠানোর কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিস ও পুলিশ আসলে কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস, পুলিশ এবং স্থানীয় জনগনের সহায়তায় অত্যন্ত দক্ষতার সাথে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে সক্ষম হই এবং স্বল্প সময়ে অগ্নি নির্বাপনের ফলে প্বার্শবর্তী ০৫ টি বাড়ি ও জানমালের ক্ষয়ক্ষতি রোধ করা সম্ভব হয়েছে”।

এ বিষয়ে ভোলা ফায়ার সার্ভিসের অয়ার হাউজ ইন্সপেক্টর মোঃ ফারুখ হোসাইন বলেন, “কোস্টগার্ড আমাদেরকে খবর পৌঁছানোর পর আমরা দুটি ইউনিট নিয়ে খুব দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই এবং কোস্টগার্ড,পুলিশ ও স্থানীয় লোকজনের সহযোগিতায় মাত্র ৪০ মিনিটের মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই।

তিনি বলেন, “টিন ও কাঠের ঘর হওয়াতে আগুন দ্রুত ছড়িয়ে পরলেও ক্ষয়ক্ষতিকৃত সম্পদের পরিমান হবে সর্বসাকুল্যে ৫ লক্ষ টাকা”।

ফেসবুকে লাইক দিন