শিরোনাম

শপথ নিলেন ভোলা বারের নতুন কার্য নির্বাহী পরিষদ

 

এ.সি.ডি.অর্জুন

ঐতিহ্যবাহী ভোলা জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কার্য নির্বাহী পরিষদ-২০২৫ এর শপথ অনুষ্ঠান সম্পন্ন হলো। সোমবার(৩ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে ১৩ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী পরিষদের সকলকে শপথ বাক্য পাঠ করান সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহামুদুর রহমান।

নব নার্বাচিত সভাপতি এডভোকেট মোঃ ফরিদুর রহমান এর সভাপতিত্বে এবং নব নির্বাচিত সাধারন সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম বাছেত এর সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে নতুন কমিটিকে শুভেচ্ছা জ্ঞাপনমুলক বক্তব্য প্রদান করেন জেলা জজ মাহামুদুর রহমান,চীপ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান, সাবেক সভাপতি ও বর্তমান জিপি এডভোকেট ছালাউদ্দিন হাওলাদার, পিপি এডভোকেট তৈয়বুর রহমান ও প্রধান নির্বাচন কমিশনার এর দায়ীত্ব পালনকারী এডভোকেট মোঃ মোজাম্মেল হক।

নির্বাচন কমিশনার এর দায়ীত্ব পালনকারী এডভোকেট মোঃ ইউসুফ কর্তৃক প্রথম পর্ব উপস্থাপনায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে শপথ গ্রহণকারী কার্য নির্বাহী পরিষদের অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি এডভোকেট মোঃ ইউছুফ(১) ও মুহাম্মদ ফিরোজ কিবরিয়া, সহ সাধারন সম্পাদক এডভোকেট মোহাম্মদ তোয়াহা ও এস এম মিজানুর রহমান,অর্থ সম্পাদক এডভোকেট মাহাবুবুর রহমান(২), ধর্ম ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক এডভোকেট মোঃ আদিল মাহামুদ, পাঠাগার সম্পাদক এডভোকেট মিজানুর রহমান খান ও শাহ মোঃ আহসান উল্যা সুমন, সদস্য এডভোকেট মোঃ মাহাবুব আলম মাহাবুব, মোঃ ফরিদুল ইসলাম রাজিব ও মোঃ আলমগীর নবীন।

১০২ বছর বয়সী ভোলা বারের নতুন কার্য নির্বাহী পরিষদের শপথ অনুষ্ঠানে ভোলা জেলা আদালতের সকল বিচারক ও নির্বাচন কমিশনার এর দায়ীত্ব পালনকারী এডভোকেট ফয়সাল আহমেদ রাসেলসহ ভোলা বারের বিভিন্ন সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ২৩ জানুয়ারি ২০২৫ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন বিএনপি সমর্থীত এডভোকেট ফরিদ-বাছেত এর নেতৃত্বাধীন পূর্ণ প্যানেল।

ফেসবুকে লাইক দিন