ভোলায় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

এ.সি.ডি.অর্জুন
দেশের প্রতিটি জেলার আইন শৃঙ্খলা ঠিক রাখার লক্ষে প্রতি মাসে অনুষ্ঠিত হয় জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা। তারই ধারাবাহিকতায় রবিবার(৯ফেব্রুয়ারি’২৫) ভোলায় অনুষ্ঠিত হলো জেলা আইন শৃঙ্খলা কমিটির সভা। বরাবরের মতোই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
অতিরিক্ত জেলা মেজিস্ট্রেট মোবাশ্বের আলম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় পূর্ববতী মাসের সিদ্ধান্তের ওপর আলোকপাত করার পর পরই শুরু হয় আইন শৃঙ্খলায় অবনতি ঘটানোর মতো বেশ কয়েকটি বিষয়। সংশ্লিষ্ট বিষয়গুলোর মধ্যে যেসব বিষয়গুলো দ্রুত নিস্পত্তির জন্য সভাপতি ডিসি গুরুত্বারোপ করেন সেগুলো হলো ভোলা শহরের কাঁচাবাজার যানযট মুক্ত করে ক্রেতাসাধারনের চলাচলের জন্য উপযুক্তকরণ,নতুন বাজার পুলকে দোকানমুক্ত করণ,ভেদুরিয়া লঞ্চ ও ফেরি ঘাটে প্রবেশ মূল্যসহ সকল ধরনের মালামাল বহনের সঠিক মূল্য তালিকা বিলবোডে বড় করে লেখা,মাদকদ্রব্য নিয়ন্ত্রণে অধিক পদক্ষেপ গ্রহণ করা,খেয়া ঘাটে কৃষি বিপনণ কর্মকর্তার কার্যালয় করার পূর্বে তার পিছনে থাকা পরিবারগুলোর চলাচলের পথ নিশ্চিত করণ,বোরহানউদ্দিনে যানবাহন থেকে অবৈধভাবে চাঁদা আদায় বন্ধ করাসহ বেশ কয়েকটি বিষয়।
প্রায় ২.০০ ঘন্টা ব্যাপী চলা সভায় অন্যান্যের মধ্যে আলোচনা করেন পুলিশ সুপার মোঃ শরীফুল হক, সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম,স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা ঝুমুর বালা, কোস্টগার্ড অফিসার লেপ্টেঃ শাহ মোঃ আরমান,জেলা বিএনপির সহঃ সদস্য সচিব বাচ্চু মোল্লা,জেলা জামায়েতের আমীর মোঃ জাকির হোসেন,জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন,ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওঃ তরিকুল ইসলাম তারেক সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাগণ।
এ সময় সদর উপজেলায় নবনিযুক্ত নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান,দৌলত খানের নির্বাহী অফিসার নিয়তি রানী কৈরি,বোরহানউদ্দিনের নির্বাহী অফিসার মোঃ রয়হান উজ্জামান,লালমোহনের নির্বাহী অফিসার মোঃ শাহ আজিজ,তজুমদ্দিনের নির্বাহী অফিসার শুভ দেবনাথ, চরফ্যাশনের নির্বাহী অফিসার রাসনা শারমিন মিথিসহ বিভিন্ন উপজেলার নির্বাহী অফিসারগণ, নির্বাহী ম্যাজিস্ট্রেট গণ,আনসার ভিডিপির জেলা কমান্ডেন্ট এ বি এম ফরহাদ, মহিলা বিষয়ক অধিদপ্তরের ডিডি মোঃ ইকবাল হোসেন, ইসলামী ফাউন্ডেশনের ডিডি মোঃ মাকসুদুর রহমানসহ কমিটির সকল সদস্যগণ উপস্থিত ছিলেন।
