ভোলায় ১৩৬ স্বেচ্ছাসেবী মহিলা সমিতি পেল সরকারি অনুদান

এ.সি.ডি.অর্জুন
প্রতি বছরের মত এবারও ভোলা জেলার ১৩৬ টি নিবন্ধিত মহিলা সমিতির মাঝে সরকারি আর্থিক অনুদান বাবদ মোট ৩৩ লাখ ৮৪ হাজার টাকার চেক বিতরণ করল মহিলা বিষয়ক অধিদপ্তর।
মঙ্গলবার(২৩ সেপ্টেম্বর’২৫) এবিষয়ে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত হয় চেক বিতরণ অনুষ্ঠান।
ভোলা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজিত চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সরকারি জরুরী কাজে ব্যস্ত থাকায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক)মোঃ বেলাল হোসেন।
প্রধান অতিথি উপস্থিত মহিলা সংগঠকদের বলেন,”আপনারা সমাজের পিছিয়ে পরা মহিলাদের উন্নয়নে কাজ করেন বলেই সরকার আপনাদেরকে আর্থিক সহযোগিতা করছে। আপনাদের কাজে ভোলা জেলা প্রশাসন সার্বিক সহযোগিতা করবে”।
মহিলা বিষয়ক অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইকবাল হোসেন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া চেক বিতরণ অনুষ্ঠানে অন্যান্যেের মধ্যে বক্তব্য রাখেন নারী নেত্রি ও সাবেক অধ্যক্ষ খালেদা খানম ও নিগার সুলতানাসহ বেশ কয়েকজন মহিলা স্বেচ্ছাসেবীকা।
অনুষ্ঠানের শেষ ভাগে প্রধান অতিথি ভোলা সদর উপজেলার ৪৩ টি সমিতির নেত্রিবৃন্দের মাঝে ১১ লাখ ২৭ হাজার টাকার চেক বিতরণ করেন।
উল্লেখ্য বাকী সমিতিগুলোর চেক ভোলা জেলার স্ব স্ব উপজেলায় বিতরণ করা হবে বলে জানান মহিলা অধিদপ্তরের ডিডি ইকবাল হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠক মোশারফ হোসেন অমিসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।

