শিরোনাম

ভোলায় কারাবন্দিদেরকে টেলিভিশন দিলেন ডিসি আজাদ জাহান

 

এ.সি.ডি.অর্জুন

“রাখিব নিরাপদ,দেখাবো আলোর পথ” এই স্লোগানকে সামনে রেখে ভোলা জেলা কারাগারে ৪ ওয়ার্ডের বন্দিদের জন্য ৪টি টেলিভিশন দিলেন ভোলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আজাদ জাহান।

বুধবার(৮অক্টোবর) জেলা কারাগার পরিদর্শনে গিয়ে কারা বন্দিদের মাঝে টেলিভিশনগুলো বিতরণ কালে এক সংক্ষিপ্ত বক্তব্যে জেলা প্রশাসক বন্দিদের উদ্দেশ্যে বলেন,

“আপনারা চুরি,সন্ত্রাসী,ছিনতাই,ডাকাতি, রাহাজানি,মারামারি,মাদক সহ বিভিন্ন মামলার আসামি হিসেবে কারাগারে এসেছেন। কেউ অপরাধ করে আবার কেউ অপরাধ না করেও মামলায় জড়িয়েছেন। তাই আমি বিশ্বাস করি যে,আপনারা জেল থেকে মুক্ত হয়ে কেউ আর কোন অপরাধ মুলক কাজ করবেননা”।

এসময় বন্দিরাও অপরাধ মুক্ত থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বিতরণ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট অনিন্দ্য মন্ডল,জেল সুপার শংকর কুমার মজুমদার ও জেলার মোঃ হুমায়ুন কবির সহ জেলা কারাগারের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ।

ফেসবুকে লাইক দিন