শিরোনাম

গুজব প্রতিরোধে ভোলায় সংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে বরিশাল আঞ্চলিক তথ্য অফিস

 

এ.সি.ডি.অর্জুন

গুজব প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের ভূমিকা শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ভোলায়। তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের আওতাধিন তথ্য অধিদপ্তরের অধিনস্থ বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে মুল্যবান বক্তব্য প্রদান করেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

বরিশাল আঞ্চলিক তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার মোছাঃ আফরোজা নাইচ রিমা এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সাংবাদিকদের উদ্দেশ্যে ডিসি বলেন,”গুজব সমাজ ও রাষ্ট্রের জন্য যেকোন সময় কঠিন বিপদ ডেকে আনতে পারে। আপনারাই পারেন গুজবের বিরুদ্ধে কঠিন অবস্থান নিয়ে সমাজকে বিপদের হাত থেকে রক্ষা করতে। কেননা যেকোন গুজবের বিষয়টির সত্যতা যাচাই করে সংবাদ পরিবরশন করলেই মানুষ আর গুজবে কান দিবেনা”।

বরিশাল আঞ্চলিক তথ্য অফিসার মোঃ আহসান কবির এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সম্মানিত অতিথি হিসেবে ঢাকা থেকে ভার্চুয়ালি বক্তব্য প্রদান করেন তথ্য অধিদপ্তরের প্রধান তথ্য অফিসার মোঃ নিজামূল কবির এবং বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন ভোলার পুলিশ সুপার মোঃ শরীফুল হক।

বুধবার(৫ নভেম্বর’২৫)বিকালে অনুষ্ঠিত সভায় নিজেদের মতামত তুলে ধরেন সিনিয়র সাংবাদিক মোঃ শওকাত হোসেন,ভোলা প্রেসক্লাবের আহবায়ক এডভোকেট আমিরুল ইসলাম বাছেত,এডভোকেট নজরুল হক অনু ও আব্দুল কারেকসহ বিভিন্ন মিডিয়ার গণমাধ্যমকর্মীগণ।

প্রায় দুই ঘন্টা ব্যাপী চলা সভায় বক্তারা সকলেই গুজবের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা ব্যক্ত করেন।

ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার মোঃ নূরুন নবী,অমৃতালোক পত্রিকার সম্পাদক আহাদ চৌধুরী তুহিন ও ভোলার বানী পত্রিকার সম্পাদক মোঃ মাকসুদুর রহমান সহ ভোলায় কর্মরত প্রায় সকল মিডিয়ার গণমাধ্যমকর্মী বৃন্দ।

ফেসবুকে লাইক দিন