শিরোনাম

আইডিইবি’র নির্বাচনে সভাপতি ইউনুছ ও সম্পাদক হুমায়ুন বিপুল ভোটে জয়ী

 

এ.সি.ডি.অর্জুন

ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ(আইডিইবি)’র ভোলা জেলার কার্য নির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে মোহাম্মদ ইউনুছ ও সাধারন সম্পাদক পদে হুমায়ুন কবির বিপুল ভোটে জয় লাভ করেন।

১৯৭০ সালে প্রতিষ্ঠিত সারাদেশের ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন আইডিইবি’র ভোলা জেলা কার্যনির্বাহী কমিটির প্রতি ৩ বছর অন্তর অন্তর নতুন কমিটি হলেও এবারই প্রথম প্রত্যক্ষ ভোটে রির্বাচিত হন সভাপতি ও সম্পাদক সহ ৬টি পদের নেতৃত্ব।

রবিবার(১৪ ডিসেম্বর) সকাল ৮ টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে চলা ৬ টি পদে প্রতিদ্বন্দিতা করেন মোট ১৩ জন প্রার্থী।

সারাদিন আনন্দ মুখর পরিবেশে অনুষ্ঠিত ভোট গ্রহণের পর ফলাফলে দেখা যায় সভাপতি পদে ১০২ ভোট পেয়ে জয়ী হন বর্তমান সভাপতি প্রকৌশলী মোহাম্মদ ইউনুছ এবং তার নিকটতম প্রতিদ্বন্ধি মোঃ মোস্তফা পেয়েছেন মাত্র ২৫ ভোট।

প্রধান নির্বাচন কমিশনার সাবেক অধ্যক্ষ অরুন দে এবং নির্বাচন কমিশনার ও ভোলা সরকারি টেনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ সুফিয়ার রহমান কর্তৃক স্বচ্ছ ভাবে ভোট গ্রহণের পর ফলাফল ঘোষনায় দেখা যায়,সাধারন সম্পাদক পদে মোঃ হুমায়ুন কবির ৭৩ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্ধি পেয়েছেন ৫২ ভোট।

যুগ্ন সাধারন সম্পাদক পদে মোঃ রিয়াজ উদ্দিন ৬৫ ভোট পেয়ে বিজয়ী হলেও তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ মেজবাহ উদ্দিন পেয়েছেন ৬০ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে মোঃ কায়েস হাওলাদার ৭৪ ভোট পেয়ে বিজয়ী হলেও তার নিকটমত প্রতিদ্বন্দি বেলাল হোসেন নাফিজ পেয়েছেন ৩৮ ভোট।

বিজ্ঞান বিষয়ক সম্পাদক পদে মনির হোসেন ৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আর তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ কামরুল হাসান পেয়েছেন ৩৮ ভোট এবং শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক পদে হাসনাইন আহমেদ ৮৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন আর তার নিকটতম প্রতিদ্বন্দি মোঃ ইমরান হোসেন পেয়েছেন ৪১ ভোট।

ভোলা শহরের ভোকেশনাল রোডে অবস্থিত আইডিইবির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত ভোটে মোট ভোটার ১৪৪ জন থাকলেও ভোটাধিকার প্রয়োগ করেছেন ১২৯ জন ভোটার। ফলাফল ঘোষনার পর পরাজিত প্রার্থীগণ বিজয়ীদেরকে অভিনন্দন জ্ঞাপন করেন।

উল্লেখ্য ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ৩বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির মোট ২৪ টি পদ থাকলেও বাকী পদের প্রার্থীগণ বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত হয়েছেন।

ফেসবুকে লাইক দিন