শিরোনাম

দেশের সকল সংকটের একমাত্র সমাধান হচ্ছে জাতীয় নির্বাচন”- স্বপন

 

এ.সি.ডি অর্জুন

“জনগনকে ঘুমন্ত রেখে রাষ্ট্রের মালিকানা কুক্ষিগত করার চেষ্টা করবেন না। যারা সংস্কারের নামে বিলম্ব করতে চায় তারা জনগনের কাছে বেলট পেপার দিতে চায়না। দেশের সকল সমস্যার একমাত্র সমাধান হচ্ছে জাতীয় নির্বাচন”।

বর্তমান অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে কথাগুলো বলছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল(বিএনপি)র কেন্দ্রীয় নেতা জহির উদ্দিন স্বপন। সোমবার(১৭ ফেব্রুয়ারি) ভোলা জেলা বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে সাবেক সাংসদ স্বপন বলেন, আমাদের নেতা নেতৃ জোট ও দেশ নায়ক তারেক রহমান সহ আমরা শর্ত দিয়েছি যে, “অবাদ নির্বাচনের জন্য যে জরুরী সংস্কার দরকার তা অবিলম্বে করতে হবে।

কিন্তু সেই সংস্কার করতে গিয়ে কোন বিলম্ব আমরা বরদাজ করবোনা। বরং তাহলে আমরা আমাদের কন্ঠস্বরকে কঠিন করবো। আমাদের এখন জনগণকে রাষ্ট্রের মালিকানা বুঝিয়ে দিতে হবে। সাবেক ছাত্র নেতা স্বপন আরো বলেন, ৫ আগস্ট হাসিনা পালিয়ে যাওয়ার পর ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ গ্রহণ করেছে। কিন্তু মাঝের ৩ দিন এই দেশের পরিচালক কে ছিলো জানেন? ছিলো বিএনপি। শেখ হাসিনা মনে করতো রাষ্ট্রের মালিক সে আর তার পরিবার। কিন্তু আমরা মনে করি রাষ্টের মালিক জনগণ। তাই যত দ্রুত সম্ভব রাষ্ট্রের মালিকদের কাছে রাষ্ট্র বুঝিয়ে দিতে হবে। অর্থাৎ দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষনা করতে হবে”।

নিত্য প্রয়োজনীয় পন্যের মুল্য সহনীয় পর্যায়ে রাখা,অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষনা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন দাবিতে ভোলায় অনুষ্ঠিত জনসমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ভোলা-২ আসনের সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিম এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরিশাল বিভাগীয় বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু,জাতীয় নির্বাহী কমিটির সদস্য মোঃ হায়দার আলী লেলীন ও আবু নাছের মোঃ রহমতুল্লাহ।

ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,সাবেক সাধারন সম্পাদক হারুন অর রশিদ ট্রুম্যান, জেলা নেতা এনামুল হক,সোপান কমিশনার,কবির হোসেন সহ দলটির অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ এবং জুলাই বিপ্লবে নিহত হাসান এর পিতা মোঃ মনির হোসেন।

ভোলা শহরের মহাজন পট্টির রাস্তায় অনুষ্ঠিত সমাবেশে জেলার সকল উপজেলা থেকে আগত বিএনপির সকল স্তরের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন