শিরোনাম

২৮ অক্টোবর’০৬ উপলক্ষে ভোলায় জামায়াতের আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত

 

নিরপেক্ষ

“২০০৬ সালের ২৮ অক্টোবর সারাদেশে আওয়ামী লগী-বৈঠার তান্ডবে নির্মমভাবে শাহাদাত বরনকারীদের স্মরণ” সিরোনামে এক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখা।

মঙ্গলবার(২৮ অক্টোবর’২৫) বিকাল ৪ টায় অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যক্ষ মাওঃ মোঃ নজরুল ইসলাম এবং বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা সেক্রেটারি মাওঃ মোঃ হারুনুর রশিদ।

ভোলা সদর উপজেলার আমীর মাওঃ মোঃ কামাল হোসাইন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওঃ আব্দুল গাফফার ও রুহুল আমিন।

বক্তারা সকলেই ২০০৬ সালে আওয়ামীলীগের লগী বৈঠার তান্ডপে হত্যার জন্য দায়ী সাবেক প্রধান মন্ত্রী শেখ হাসিনার কঠিন বিচার দাবি করেন। তারা বলেন “৪০ বছর পর যদি মিথ্যা মামলার মাধ্যমে জামায়াত নেতাদেরকে হাসিনা ফাঁসি দিতে পারে, তাহলে খুনি হাসিনার বিচারও এই মাটিতেই হবে”।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর জামায়াতের সেক্রেটারী মোঃ জামাল উদ্দিন সহ দলটির সর্বস্তরের নেতা-কর্মী বৃন্দ।

ভোলা জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভা শেষে শাহাদাতকারীদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

ফেসবুকে লাইক দিন