ভোলায় জামায়াতে ইসলামীর রোকন সম্মেলন অনুষ্ঠিত

নিরপেক্ষ
ভোলায় আমিরে জামায়াত নির্বাচন উপলক্ষে রোকন সম্মেলন করে বাংলাদেশ জামায়েত ইসলামীর ভোলা জেলা কমিটি।
শনিবার(২৪অক্টোবর’২৫) সকাল ৮ টায় অনুষ্ঠিত রোকন সম্মেলনে অংশগ্রহণ করেন ভোলা সদর উপজেলা,ভোলা পৌরসভা,বোরহান উদ্দিন উপজেলা ও দৌলতখান উপজেলার রুকন সদস্যগণ।
দলটির কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং ভোলা জেলা সেক্রেটারী কাজী মোঃ হারুনুর রশিদ এর সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য এবং বরিশাল অঞ্চল টিমের অন্যতম সদস্য অধ্যাপক আব্দুল জব্বার।
ভোলা জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত প্রথম এবং চরফ্যাশন ব্রজ গোপাল টাউন হলে অনুষ্ঠিত দ্বিতীয় সম্মেলনেও সভাপতিত্ব করেন ভোলা জেলা আমির ও কেন্দ্রীয় মন্ত্রী সুভা সদস্য মোঃ জাকির হোসাইন।
এ সময় জামায়েত ইসলামীর ভোলা জেলার বিভিন্ন স্তরের নেতা-কর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।
