ভোলায় বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন,জেলা কমিটির অভিষেক

এ.সি.ডি অর্জুন
সারা দেশে চিকিৎসা সেবায় বড় ভূমিকা পালনকারী বেসরকারি মালিকানাধীন হাজার হাজার প্রাইভেট হাসপাকাল,ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক গুলোর মালিকদের সংগঠন ‘বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন এর ভোলা জেলার নতুন কমিটির অভিষেক অনুষ্ঠিত হলো ভোলায়।
সোমবার(৩ ফেব্রুয়ারি) ভোলার একটি চাইনিজ রেস্তোরায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানের প্রথম পর্বে নব নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান সংগঠনটির প্রধান উপদেষ্টা মুহাম্মদ শওকাত হোসেন(নিউ লাইফ ডায়াঃ)।
ভোলা জেলার স্বাস্থ্য সেবায় বড় ভুমিকা পালনকারী সংগঠনটির কোষাধ্যক্ষ ও ইসলামিয়া মেডিকেল সেন্টারের সত্বাধীকারী আরিফ হোসেন লিটন এর সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বিজিপির সভাপতি আমিরুল ইসলাম রতন,সাধারন সম্পাদক মোতাছিন বিল্লা, উপজেলা শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান, বিএনপির নারী নেত্রি ও নিউ লাইফ ডায়াগনস্টিক এর চেয়ারম্যান এবং শহীদ জিয়া স্কুল এন্ড কলেজ এর সাবেক অধ্যক্ষ খালেদা খানম, নবনির্বাচিত কমিটির সভাপতি জামাল উদ্দিন লিটন(নিউ লাইফ ডায়াঃ),সহ-সভাপতি মুনতাসির আলম রবিন চৌধুরী(ন্যাশনাল ডায়াঃ) ও সাধারন সম্পাদক মোঃ হাফিজুর রহমান(ভোলা ডায়াঃ)সহ বেশ কয়েকজন সদস্য।
২০২৫-২৭(৩ বছর) মেয়াদি এই নতুন কমিটির অভিষেক অনুষ্ঠানে বিশেষ অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সগঠনটির উপদেষ্টা ডাঃ মোঃ শাহ আলম( হাবীব মেডিঃ), মোঃ কাশেম মিয়া(মাতৃনিলয়), সাবেক অধ্যক্ষ টিটু চৌধুরী, ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম, যুগ্ন সদস্য সচিব মোঃ কবির হোসেন, সংগঠনটির নির্বাহী সদস্য ইয়ারুল আলম লিটন(এশিয়া মেডিঃ), স্বেচ্ছাসেবক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ ও সাধারন সম্পাদক আব্দুল কাদের সেলিম, দৈনিক অমৃতালোক পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আহাদ চৌধুরী তুহিন(নিউ লাইফ ডায়াঃ) ও দৈনিক ভোলার বানী পত্রিকার সম্পাদক মোঃ মাকসুদুর রহমানসহ গন্যমান্য ব্যক্তিবর্গ।

২১ সদস্য বিশিষ্ট কার্য নির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহ সভাপতি মোঃ শিপু ফরাজি(নিউরন ডায়াঃ চরঃ), যুগ্ন সাধারন সম্পাদক মোঃ সাদ্দাম হোসেন(বন্ধন হেলথ), সাংগঠনিক সম্পাদক শহীদ তালুকদার(শাহাবাজপুর),দপ্তর সম্পাদক মোঃ নজরুল ইসলাম(মডেল হাসঃ), সমাজ কল্যান সম্পাদক মোঃ রিপন আনোয়ার( ওয়ান ডিজিঃ চরঃ), প্রকাশনা সম্পাদক মোঃ আমিন(ল্যাব এইড),নির্বাহী সদস্য মামুন গোলদার(এশিয়া ডক্টরস), মোঃ ইউনুছ খোকন(ইউনিটি ডায়াঃ), মোঃ আকতার হোসেন(মেডিফাস্ট),মোঃ রেজাউল হাসান সুমন(নিউ ইবনেঃ,বোরঃ), মোঃ খালেদ হোসেন তিতুমীর মিয়াজী(চরঃ আধুনিকঃ),মোঃ শাহ এমরান সোহাগ(যমুনা মেডিঃ), মাশফিকুর রহমান বাবু(নিউ হেলথঃ), মোঃ আলী জনি(আল মদিনা ডায়াঃ) ও মোঃ নুরে আলম হিরন(নুর ডিজিঃ ডায়াঃ দৌঃ))।
এছাড়া ৮ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদে আরো আছেন ডাঃ আব্দুল মালেক(নিজাম হাছিনা),ডাঃ এম ডি মিজানুর রহমান(হাবীব মেঃ), ডাঃ ফরিদ আহমেদ(ফাতেমা মেঃ), ডাঃ এ টি এম মিজানুর রহমান(হাবীব মেডিঃ) ও ডাঃ আবু বকর ছিদ্দিক বাবুল। উল্লেখ্য গত ১১ জানুয়ারি ২০২৫ তারিখে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন এই কার্য নির্বাহী কমিটি নির্বাচিত করেন মালিকগণ।
