শিরোনাম

ভোলা পৌর বালিকা মাধ্যমিক স্কুলে বার্ষিক মেধা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান

 

এ.সি.ডি অর্জুন

“মেধা আছে যার, বিশ্ব জয়ের হাতছানি তার” অথবা আজকের মেধাবীরাই হবে আগামী বিশ্বের কর্ণধার” এসব বাম্তবতাকে উপলব্ধি করেই ভোলা পৌর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক মেধা পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

রবিবার(১৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় অনুষ্ঠিত এই মেধাবী মুল্যায়নের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম। প্রায় ৬ শত মেয়ে শিক্ষার্থী অধ্যয়নরত স্কুলটির পরিচালনা পর্ষদের সভাপতি এডভোকেট মাকসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সাংস্কৃতিক অনুষ্ঠানের পূর্বে উপস্থিত সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্বে মেধাবীদের মর্যাদা ও মুল্যবোধ সম্পর্কে উৎসাহমুলক বক্তব্য প্রদান করেন প্রধান অতিথি রাইসুল আলম।

স্কুলটির প্রধান শিক্ষক আব্দুর রহমান বাবলু এর সার্বিক ব্যবস্থাপনা ও সঞ্চালনায় অনুষ্ঠিত বার্ষিক অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির যুগ্ন আহবায়ক মোঃ এনামুল হক এবং বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন জেলা মহিলা দলের সিনিয়র সহ সভাপতি খালেদা খানম ও ভোলা ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোঃ হাফিজুর রহমান।

বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত নৃত্য ও সংগীতসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে ২০২৪ শিক্ষা বর্ষে বিভিন্ন শ্রেনিতে মেধার স্বাক্ষর রাখা শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন সম্মানিত অতিথিগণ। এ সময় বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন