শিরোনাম

ভোলায় ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবীতে মানববন্ধন

 

এ.সি.ডি অর্জুন

“দেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত অনুদানভুক্ত ও অনুদান বিহীন সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা গুলোকে প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় জাতীয়করণ করার নির্দেশনা প্রদান করেন সরকার। গত ২৮ জানুয়ারী ২০২৫ সরকার শিক্ষা মন্ত্রনালয়কে নির্দেশনা প্রদান করার পর প্রায় ৩ মাস অতিবাহিত হলেও সেই নির্দেশনা বাস্তবান করছেনা”।

জোড়ালো কন্ঠে কাথাগুলো বলছিলেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক ঐক্যজোটের ভোলা জেলা কমিটির আহবায়ক মাওঃলানা মোঃ ইউসুফ শরীফ।

রবিবার(২০ এপ্রিল) সকাল ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধন কর্মসূচিতে দাড়িয়ে বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দ্যেশ্য করে ইউসুফ বলেন, “দেশের ক্রান্তিলগ্নে জাতীয় মহা সংকটে প্রধান উপদেষ্টার দায়ীত্ব গ্রহণ করার পর মানুষের শান্তি ফিরে এসেছে এবং বৈষম্যের স্বীকার শিক্ষকদের দাবী পূরণে আশার আলো সঞ্চার হয়েছে।

তাই আপনার সরকার কর্তৃক পূর্ব ঘোষনা অনুসারে আমাদের ৬ দফা দাবী দ্রুত বাস্তবায়নে আপনার হস্তক্ষেপ কামনা করছি”।

ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কমিটির যুগ্ন আহবায়ক মাওঃ মোঃ মাহাবুবুর রহমান, রুবিনা আক্তার ও সদস্য সচিব আব্দুর রহমান চৌধুরী ও সদর উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিল সহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক নেত্রিবৃন্দ।

উল্লেখিত বাকী দাবীগুলো হলো ২.স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার রেজিস্ট্রেশন স্থগিতাদেশ ২০০৮ প্রত্যাহার করা,৩.রেজিস্ট্রেশন প্রাপ্ত কোড বিহীন মাদ্রাসাগুলোকে অবিলম্বে কোড নম্বর প্রদান,৪.স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোর জন্য আলাদা নীতিমালা,পাঠদানের অনুমতি,স্বীকৃতি,বেতন-ভাতা নীতিমালা-২০২৫ অনুমোদন ও গেজেট আকারে প্রকাশ করণ,৫.প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় অফিস সহায়কের ব্যবস্থাকরণ ৬.প্রাথমিক বিদ্যালয়ের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে প্রাক ইবতেদায়ী শ্রেনী খোলার অনুমোদনের ব্যবস্থা করণ।

মানববন্ধন শেষে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন শিক্ষক নেতারা।

ফেসবুকে লাইক দিন