ভোলায় জেলা শিক্ষা কর্মকর্তা পদে অধিষ্ঠিত হলেন ভোলার-ই কৃতি সন্তান আজাহারুল হক

এ.সি.ডি.অর্জুন
“যোগ্যতা থাকলে যোগ্যস্থানে পৌঁছানো সময়ের ব্যাপার মাত্র”কথাটি আরো একবার প্রমান করলেন ভোলা সরকারি স্কুলের প্রধান শিক্ষক মোঃ আজাহারুল হক (আজাদ)।
ভোলা শহরের কৃতি সন্তান আজাহার ভোলা জেলার ঐতিহ্যবাহী বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদায়ন পাওয়ার পর থেকে স্কুলটির শিক্ষা কার্যক্রম ও প্রশাসনিক কাঠামোর যেভাবে দ্রুত পরিবর্তন শুরু করেছেন তাতে অভিভাবকরা নতুন আশার আলো দেখতে শুরু করেছেন।
আর সেই সফলতার ধারাবাহিকতায় এবার তিনি অধিষ্ঠিত হলেন ভোলা জেলা শিক্ষা অফিসার পদে।
রবিবার(১৭ আগস্ট’২৫) ভোলা জেলার সদ্য বিদায়ী শিক্ষা কর্মকর্তা খন্দকার ফজলে গোফরান ফুল দিয়ে বরণ করে নেন নব নিযুক্ত জেলা শিক্ষা অফিসার(অতিরিক্ত দায়ীত্ব) আজাহারুল হক কে।
এ সময় নবাগত জেলা শিক্ষা অফিসার আজাহার বলেন,”আমি মনে করি বিগত জেলা শিক্ষা অফিসারের চেয়ে আমার কর্মক্ষেত্রটা অনেক বেশি। কেননা আমি এই শহরের সন্তান।তাই আমার প্রতি এই জেলার মানুষের বারতি আশা ভরসা থাকবে এটাই স্বাভাবিক। আর সে জন্যই আমি যতদিন জেলা শিক্ষা অফিসারের দায়ীত্বে আছি ততদিন সর্বোচ্চ চেষ্টা করবো এই জেলার শিক্ষা ব্যবস্থার আমুল পরিবর্তন করার”।
এ সময় সদর উপজেলা শিক্ষা অফিসার মোঃ রকিবুল হাসান ও জেলা শিক্ষা অফিসের সকল কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য তিন সন্তানের জনক আজাহারুল হক বিগত ৫৮ বছর যাবত দেশের শিক্ষা বিভাগে নিরলসভাবে কর্তব্য পালন করে যাচ্ছেন।

