শিরোনাম

নতুন জেলা শিক্ষা অফিসার আজাহারুল হক কে সংবর্ধনা দিলেন ভোলা সরকারি স্কুলের শিক্ষক মন্ডলি

 

এ.সি.ডি.অর্জুন

“আমাদের স্যার এখন ভোলার জেলা শিক্ষা বিভাগের দায়ীত্ব পাওয়ায় আমরা অত্যন্ত সৌভাগ্যবান। কেননা স্যার নিজেও একজন শিক্ষক বিধায় ভোলার সকল মাধ্যমিক শিক্ষকদের দুঃখ কষ্ট খুব সহজেই উপলব্ধি করতে পারবেন এবং জেলা শিক্ষা অফিসার হিসেবে আমাদের কষ্টগুলো দুর করার জন্য নিশ্চই আন্তরিক থাকবেন”।

ঠিক এভাবেই নব নিযুক্ত ভোলা জেলা শিক্ষা অফিসার(অতিরিক্ত দায়ীত্ব) মোঃ আজাহারুল হক এর কাছে নিজেদের মনের কথাগুলো ব্যক্ত করছিলেন ভোলা সরকারি স্কুলের শিক্ষকগণ।

সোমবার(১৮ আগস্ট’২৫) দুপুরে অনুষ্ঠিত নতুন জেলা শিক্ষা অফিসার এর সংবর্ধনা অনুষ্ঠানে
প্রধান অতিথির বক্তব্যে নবাগত জেলা শিক্ষা অফিসার আজাহারুল হক সকল শিক্ষকদের উদাদেশ্যে বলেন, “আমি জেলা শিক্ষা অফিসের দায়ীত্ব পেলেও স্কুলেই বেশি সময় দেবো এবং শুধু ভোলা সরকারি স্কুলের নয় বরং ভোলা জেলার সকল মাধ্যমিক স্কুলের শিক্ষকদের সমস্যাগুলো দুর করার জন্য শতভাগ চেষ্ঠা করবো এবং এই জেলার শিক্ষা বিভাগের মান উন্নয়নে যথা সাধ্য চেষ্টা করব”।

 

ভোলার কৃতি সন্তান আজাহার গর্বের সহিত বলেন যে, “আপনারা আমার প্রিয় সহকর্মী। তাই আপনাদের অধিকার রক্ষায় আমি সর্বাগ্রে কাজ করব। যেহেতু এখন আমি একই সাথে দুটি দায়ীত্বে আছি তাই আপনাদের সহযোগিতা আমার প্রয়োজন। কেননা আপনারা আপনাদের ওপর অর্পিত দায়ীত্বটুকু যথাযতভাবে পালন করলেই আমার কাজ করতে সহজ হবে”।

স্কুলটির দিবা শাখার সহকারী শিক্ষক মোঃ মনিরুল ইসলাম এর আকর্ষনীয় সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক ফাতেমা তুজ জহুরা,দিবা শাখার সহকারী প্রধান শিক্ষক মোঃ খলিলুর রহমান,অনুষ্ঠানের বিশেষ অতিথি সাংবাদিক অর্জুন,সিনিয়র শিক্ষক মোঃ জামাল উদ্দিন,মোঃ আমির ফয়সাল,মোঃ আবু তালেব,আল মনির, মাহাবুবা ইসলাম এবং সহকারী শিক্ষক মঈন উদ্দিন,নাজমুল হায়াত ও মোঃ মাকসুদুর রহমান।

বক্তারা সকলেই জেলা শিক্ষা অফিসার হিসেবে ভোলা সরকারি স্কুলের প্রধান শিক্ষককে পেয়ে আনন্দ প্রকাশ করেন এবং নবাগত জেলা শিক্ষা অফিসারকে ফুল দিয়ে বরণ করে নেন স্কুলটির সকল শিক্ষক বৃন্দ।

ভোলা সরকারি স্কুলের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে স্কুলটির সিনিয়র শিক্ষক মোঃ কামরুজ্জামান সহ সকল শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

ফেসবুকে লাইক দিন