ভোলায় গার্ল গাইডস্ এর কার্যক্রম সম্প্রসারণে শিক্ষকদের ওরিয়েন্টেশন

এ.সি.ডি.অর্জুন
কারিগরি ও মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে গাইডিং কার্যক্রম সম্প্রসারণের লক্ষে ভোলায় অনুষ্ঠিত হলো শিক্ষকদের ওরিয়েন্টেশন।
সোমবার(২৫ আগস্ট’২৫) অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি সরকারি কাজে ব্যস্ত থাকায় তার প্রতিনিধি হিসেবে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ বেল্লাল হোসেন।
গার্ল গাইডস এর ভোলা জেলা কমিশনার ও ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আফরোজা আক্তার এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে প্রধান অতিথি বলেন,”গার্ল গাইডেস ভূমিকা সারা বিশ্বে সমাদ্রিত। তাই ভোলা জেলার প্রতিটি কারিগরি স্কুল ও মাদ্রাসায় এর বিস্তার ঘটানো এখন সময়ের দাবী”।

গার্ল গাইডেস এর ভোলা জেলা সেক্রেটারী ও সরকারি বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক সারমিন আক্তার শ্যামলী এর সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার(অতিরিক্ত দায়িত্ব) ও ভোলা সরকারি স্কুলের প্রধান শিক্ষক আজাহারুল হক আজাদ এবং ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ কে এম ছালেউদ্দিন।
গার্ল গাইডস এর বরিশাল অঞ্চলের ট্রেইনার নাজনীন ইসলাম এর স্বাগত বক্ত্যের মাধ্যমে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে আরো বক্তব্য রাখেন ভোলার স্থানীয় কমিশনার খালেদা খানমসহ বেশ কয়েকজন শিক্ষক।
ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত ওরিয়েন্টেশনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কমিটির কোষাধক্ষ ও বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক হামিদা বেগমসহ স্কুলটির বিভিন্ন পর্যায়ের শিক্ষক বৃন্দ, ভোলা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ সুফিয়ার রহমান সহ ৫০ টি কারিগরি ও মাদ্রাসার প্রধানগণ।
